মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তার করলো র‌্যাব

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২, ০৩:৪১ পিএম

বাগেরহাটের ফকিরহাটে মাদ্রাসার ৯ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলার আসামী মো. হাবিল শেখকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অভিযুক্তকে ফরিদপুর থেকে গ্রেপ্তার করা হয়।

খুলনা র‌্যাব-৬ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ফকিরহাট উপজেলার দেয়াপাড়া গ্রামের আদম শেখের পুত্র হাবিল শেখ মাদ্রাসায় ৯ম শ্রেণিতে পড়ুয়া ১৫ বছর বয়সী এক কিশোরীকে মাদ্রাসায় আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করে নানা ধরনের কু-প্রস্তাব দিতেন।

ওই ছাত্রী তার কু-প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে হাবিল গত ১২ ডিসেম্বর আনুমানিক রাত ২টার দিকে ভিকটিমের ঘরের বেড়া ভেঙে প্রবেশ করে তাকে ধর্ষণ করে। এসময় ভিকটিমের চিৎকারে তার বাবা-মা চলে আসলে হাবিল শেখ লোহার রড দিয়ে ভিকটিমের মায়ের হাতে আঘাত করে পালিয়ে যায়।

এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এরপর থেকে র‌্যাব-৬ ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তারে অভিযান শুরু করে।

আরও পড়ুন: কুয়াশায় রাজবাড়ীতে তিনঘণ্টা বন্ধ ছিলো ফেরি চলাচল

র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে অভিযুক্ত মো. হাবিল শেখ ফরিদপুর জেলার আলমডাঙ্গা থানা এলাকায় অবস্থান করছে।

বিষয়টি নিশ্চিত হয়ে অভিযানের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃত আসামী হাবিল শেখকে ফকিরহাট মডেল থানায় হস্তান্তর করেছে।


একাত্তর/আরএ

বহুল আলোচিত শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায়ের দিন পিছিয়ে আগামী সোমবার (৩১ আগস্ট) দিন ধার্য করেছে হাইকোর্ট।
মেহেরপুরে ধর্ষণ দায়ের পিরোজপুর ইউপি সদস্য কলিম উদ্দিন কালুকে (৫১) যাবজ্জীবন  সশ্রম কারদণ্ড দিয়েছে আদালত। রোববার দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন আইন আদালতের বিজ্ঞ বিচারক আলী মাসুদ সেখ এ...
নেত্রকোনায় একটি ধর্ষণ মামলার প্রধান আসামি ও পলাতক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে গ্রেপ্তারের পর নেত্রকোণা মডেল থানায় হস্তান্তর করেছে র‍্যাব-১৪। 
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
নেপালের প্রলয়ংকরী বন্যায় বিধ্বস্ত ত্রিশূলী থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দীর্ঘ ৯ দিন পর দুই শ্রমিককে জীবিত উদ্ধারের পর নতুন করে আশার আলো জেগেছিল। তবে, সেই আশা স্থায়ী হলো না। সুড়ঙ্গের শেষ...
কিশোরগঞ্জের করিমগঞ্জে বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নিল রণক্ষেত্রে। বরযাত্রীর গাড়ি আটকে 'মিষ্টি খাওয়ার চাঁদা' দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বরসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। বিয়ের...
গণভোটের রায় বাস্তবায়ন ও গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনসহ ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি শুরু করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। 
ঠাকুরগাঁও শহরের কোলাহলেই কেটেছে তাঁর শৈশব-কৈশোর। নিজ বাড়ির পাশেই শহরের প্রাণকেন্দ্র বড়মাঠ। যে শহরের অলিগলি, বাজার-পাড়া আর রাস্তাঘাট তাঁর চেনা-সেই শহরই এখন ব্যস্ত তাঁকে ঘিরে। রাষ্ট্রপতি হিসেবে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর