ড্রেন থেকে যুবকের মরদেহ উদ্ধার

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২, ০৭:১২ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপশহরের ড্রেন থেকে অজ্ঞাতনামা যুবকের (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৮ ডিসেম্বর) বেলা ১২টার দিকে পূর্বাচলের ৭নং সেক্টর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি -তদন্ত) আতাউর রহমান জানান, ৭নং সেক্টরের ২১৯ নম্বর রোডের ৪নং প্লটের সামনে পানি নিষ্কাশনের ড্রেনের মধ্যে এক যুবকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।

উদ্ধার হওয়া মরদেহের দুটি চোখ তোলাসহ শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

আরও পড়ুন: নরসিংদীতে বেকু চাপায় শ্রমিক নিহত

ধারণা করা হচ্ছে ২ থেকে ৩ দিন আগে দুর্বৃত্তরা তাকে হত্যা করে ড্রেনে ফেলে রেখে গেছে। এখনো পর্যন্ত মরদেহটির পরিচয় পাওয়া যায়নি।


একাত্তর/আরএ

পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর