ভর্তির সুযোগ পাওয়া কলেজ দেখতে এসে শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ০১ জানুয়ারি ২০২৩, ০৯:৪২ পিএম

ভর্তির সুযোগ পাওয়া কলেজ দেখে বাড়ি ফেরা হলো না মেধাবী শিক্ষার্থী দিয়া মণির (১৬)। মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার সময় একটি কাভার্ট ভ্যানের ধাক্কায় তার মৃত্যু হয়েছে।

রোববার (১ জানুয়ারি) বিকেলে নীলফামারী-সৈয়দপুর সড়কে জেলা সদরের ঢেলাপীর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। এসময় গুরুতর আহত মোটরসাইকেল চালক সোহাগ ইসলামকে (১৫) সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দিয়া মণি দিনাজপুর জেলার খানসামা উপজেলার সুবর্ণখুলি পেষ্টিপাড়া গ্রামের দুলাল হোসেনের মেয়ে। তিনি এবারে খানসামা উপজেলার রয়েল স্টার স্কুল থেকে এসএসসিতে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়ে এইচএসসিতে ভর্তির সুযোগ পায় নীলফামারীর সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার বিকেলে সৈয়দপুর থেকে সোহাগ নামের এক প্রতিবেশী ভাইয়ের মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন দিয়া মণি। এসময় পেছন থেকে একটি কাভার্ট ভ্যানের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হন তিনি।

দিয়া মণির সহপাঠীরা জানায়, খানসামা উপজেলার রয়েল স্টার স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে দিয়া মণি। রোববার ওই স্কুলের জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনার আয়োজন করা হয়। সেখানে সংবর্ধনা অনুষ্ঠানের পর প্রতিবেশী ভাই সোহাগের মোটরসাইকেলে এইচএসসিতে ভর্তির সুযোগ পাওয়া সৈয়দপুরের লায়ন্স স্কুল এন্ড কলেজ দেখতে যায় সে। সেখান থেকে ফেরার পথেই এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: যশোর ট্রাক চাপায় ভ্যানের তিন যাত্রী নিহত, আহত দুই

রয়েল স্টার স্কুলের পরিচালক আনোয়ার হোসেন বলেন, ঘটনাটি মর্মান্তিক ও দুঃখজনক। দিয়া মণি একজন মেধাবী ছাত্রী। সে ২০২২ সালে এসএসসিতে জিপিএ-৫ পায়। বছরের প্রথম দিনে স্কুলের কৃত্তি শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করা হয়। এই ছাত্রীর নিহতের সময়েও সংবর্ধনার ক্রেস্টটি তার হাতে ছিল বলে জানতে পেরেছি। যেটি দেখে তার পরিচয় নিশ্চিত হয় স্থানীয়রা

নীলফামারী সদর থানার পরিদর্শক মো. আব্দুর রউফ বলেন, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। যথাযথ ব্যবস্থা নেয়া হবে।


একাত্তর/আরএ

মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর