কক্সবাজারে পাহাড় ধসে দুই রোহিঙ্গা নিহত

আপডেট : ০৬ জুন ২০২১, ০৯:২৭ এএম

কক্সবাজারের উখিয়ার বালুখালী ও টেকনাফের চাকমারকুল রোহিঙ্গা শিবিরে পাহাড় ধসে দুইজন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।

শনিবার (৫ জুন) দুপুরে ভারী বর্ষণের কারণে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

নিহতরা হলেন বালুখালী ক্যাম্পে রহিম উল্লাহ  ও টেকনাফের চাকমারকুল ২১ নং ক্যাম্পের এ ব্লকের বাসিন্দা শাকের আহমেদের স্ত্রী নুর হাসিনা।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসৌদ্দুজা নয়ন বলেন, খবর পেয়ে ক্যাম্পে নিয়োজিত এপিবিএন সদস্যরা আহত ও নিহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছে। 

কক্সবাজার ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি তারিকুল ইসলাম বলেন, টেকনাফের চাকমারকুল ক্যাম্পে পাহাড় ধসে এক রোহিঙ্গা নারী নিহত হয়েছে। মূলত সকাল থেকে টানা বর্ষণের কারণে এ পাহাড় ধসের ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।



একাত্তর/আরএইচ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর