পাবনায় অবৈধ পলিথিন বিক্রি বন্ধে অভিযান

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩, ০৮:৩৬ পিএম

পরিবেশের জন্য ক্ষতিকর অবৈধ পলিথিন বিক্রি বন্ধে পাবনাতে যৌথ অভিযান পরিচালনা করছেন জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। 

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে শহরের পাবনা কলেজ সড়কের মেসার্স রুবেল ট্রেডার্স নামে একটি দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ পলিথিন জব্দ করা হয়। এসময় প্রতিষ্ঠানটিকে চার হাজার টাকা জরিমানাও করে প্রশাসন।

দীর্ঘদিন পরে এই অবৈধ পলিথিন ব্যাবহারের বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলাকালীন সময়ে আশেপাশের দোকানীরা দ্রুত তাদের মালামাল সরিয়ে ফেলেন।

এই অভিযানের নেতৃত্ব দেন পাবনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন সরকার ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হোসেন। জেলা পুলিশ সদস্যরা এসময় নিরাপত্তার দায়িত্ব পালন করেন।

হঠাৎ করে প্রকাশ্যে বিক্রি হওয়া পরিবেশের জন্য ক্ষতিকারক পলিথিন বিক্রি নিয়ে কোন অভিযান পরিচালিত না হওয়ার কারণে পাবনার বাজার গুলোতে পলিথিনের ব্যাবহার ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। শহরে প্রতিটি দোকানে প্রকাশ্যে পলিথিনে মালামাল সরবরাহ করছে বিক্রেতারা। 

তবে এই অভিযানের বিষয়ে স্থানীয় ব্যবসায়ীরা জানান, অবৈধ পলিথিন ব্যবহারের বিরুদ্ধে প্রচারণা না থাকার কারণে এটি বন্ধ করা যাচ্ছেনা। পাবনার বিভিন্ন স্থানে এই অবৈধ পলিথিন কারখানা রয়েছে। সেই সকল কারখানায় অভিযান পরিচালনা না করে দোকানগুলোতে অভিযান ও জরিমানা করে এই অভিযানের সফলতা পাওয়া যাবেনা বলে মন্তব্য করেন তারা।

আরও পড়ুন: দুই বিচারক ও নাজিরের অপসারণ চেয়ে আইনজীবীদের আদালত বর্জন

পাবনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন সরকার জানান, পলিথিন পরিবেশের জন্য ক্ষতিকারক। অবৈধ পলিথিনের ব্যবহার বন্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। 

 

একাত্তর/জো

পাবনায় এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ জুলাই) বিকেলে জেলার আতাইকুলা থানাধীন ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়ার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম মহানগরে জলাবদ্ধতা ও পাহাড়ধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় নগরের আটটি আশ্রয়কেন্দ্র সার্বক্ষণিক প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।
পাবনায় নির্বাচনী পূর্বশত্রুতা ও আঞ্চলিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্থানীয় বিএনপি সমর্থকদের বাড়িঘর ও দোকানপাটে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। 
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর