৪২ বছর পর মোংলা জেলা নৌ স্কাউটস পুনর্মিলনী

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩, ০৮:২২ পিএম

দীর্ঘ ৪২ বছর পর মোংলা জেলা নৌ স্কাউটস পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ জানুয়ারি) সকালে মোংলা সরকারি কলেজ চত্বরে জাতীয়, জেলা স্কাউটস ও পুনর্মিলনী পতাকা উত্তোলণের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে স্কাউটসের মৃত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর মঞ্চে অনুষ্ঠিত পরিচিতি সভা ও পূর্ব কর্মদক্ষতা বিনিময়। 

আয়োজকরা জানান, মোংলা জেলা নৌ স্কাউটস'র আয়োজনে মোংলায় ১৯৮১ সাল থেকে নৌ স্কাউটসে অংশ নেয়া সাবেক পাঁচ শতাধিক স্কাউটস সদস্যরা এতে অংশ নেন।  

পুনর্মিলনী অনুষ্ঠানে আগতদের ক্রেস্ট, সম্মাননা স্মারক, সার্টিফিকেট, রিইউনিয়ন টিশার্ট, স্কার্ফ ওয়াগেল দুপুরের খাবার পরিবেশন করা হয়। বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে এ প্রাক্তন নৌ স্কাউটসের প্রথম পুনর্মিলনী শেষ হয়। 

image


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন- মোংলার দিগরাজ নৌঘাঁটির অধিনায়ক মোংলা জেলা নৌ স্কাউটসের কমিশনার ক্যাপ্টেন এসএম এনামুল হাসান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ কুবের চন্দ্র মণ্ডল, পুনর্মিলনী ব্যবস্থাপনা কমিটির কো-অর্ডিনেটর গাজী ফিরোজ শাহ, সহকারী কো-অর্ডিনেটর মোহাম্মদ আলী, আহবায়ক মো. মনিরুজ্জামান, সদস্য সচিব অমল বিশ্বাস, সদস্য কামরুজ্জামান টুকু, শাহনেওয়াজ সোহাগ, মো. ইউসুফ আলী খাঁন, জেলা স্কাউটস লিডার ট্রেইনার পারভিন আক্তার, সাংবাদিক আবু হোসাইন সুমন, এনামুল হক, মাসুদ রানা ও হাফিজুর রহমান।


একাত্তর/এসি

বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর ৯ বছরের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের বাড়ির পাশের একটি...
বাংলাদেশে মাদকের ভয়াবহতা পাশের দেশ থেকে পরিকল্পিতভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে এবং এটি এক ধরনের আগ্রাসন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
বাগেরহাটের মোল্লাহাটে বাড়ির কাছের মাছের ঘেরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জে বাঘের আনাগোনা বেড়েছে। গত এক সপ্তাহে বনটির অন্তত তিনটি আলাদা এলাকায় বাঘের উপস্থিতি ও গর্জন শোনার খবর পাওয়া গেছে। এর মধ্যে ইকোট্যুরিজম স্পটের বেড়া ছিঁড়ে একটি বাঘ...
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা—এই তিন নদীর পানি কমতে শুরু করলেও বন্যা কবলিত নদী তীরবর্তী এলাকার মানুষের কষ্ট কমেনি। জেলার সদর ও শিবগঞ্জ উপজেলার পাঁচ ইউনিয়নের হাজার হাজার মানুষ টানা...
স্মার্ট ও সমন্বিত ডিজিটাল ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে ‘ইউএপি ওয়ানকার্ড’ চালু করেছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)। প্রযুক্তি প্রতিষ্ঠান ডিজি ইনফোটেক লিমিটেডের সহযোগিতায় এ সেবার মাধ্যমে...
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুসহ প্রতিটি শিশুর সুষ্ঠু বিকাশ নিশ্চিত করতে রাষ্ট্র ও সমাজকে যৌথভাবে দায়িত্ব নেওয়ার আহবান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন,...
বিশেষ সফরে সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা ২৭ মিনিটে তাকে বহনকারী উড়োজাহাজটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর