পটুয়াখালীতে ১০ হাজার ইয়াবাসহ একজন গ্রেপ্তার

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ০৩:১৬ পিএম

পটুয়াখালীর শিয়ালী বাজার এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদককারবারী মোহাম্মদ রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল।

রোববার (৮ জানুয়ারি) বেলা ১২টার দিকে সংশ্লিষ্ট বিভাগের পটুয়াখালী অফিসের সহকারি পরিচালক এনায়েত হোসেনের নেতৃত্বে একটি গোয়েন্দা দল গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে ইয়াবাসহ ওই মাদককারবারীকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার রফিকুল ইসলাম (৩৬) পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা।

জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সরকারি পরিচালক এনায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল থেকে কুয়াকাটার উদ্দেশ্যে ছেড়ে আসা সিকান্দার পরিবহন বাসটি শিয়ালী বাজার এলাকায় পৌঁছলে তারা তল্লাশি চালায়। এ সময় রফিকুল ইসলামের সাথে থাকা ব্যাগের ভিতরে পলিথিনে মোড়ানো ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এবং তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: ঝিনাইদহে স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার

তিনি আরো জানান, ইয়াবার চালানটি ঢাকা থেকে নিয়ে আসা হয়েছিল। মাদককারবারী রফিকুল ইসলাম ঢাকা থেকে লঞ্চে আজ সকালে বরিশাল নামে। বরিশাল থেকে কুয়াকাটার উদ্দেশ্য ছেড়ে আসা সেকান্দার পরিবহনের যাত্রীবাহী বাসে ওঠেন তিনি।

বাসটি পটুয়াখালীর কাছাকাছি শিয়ালী বাজার এলাকায় পৌঁছলে গোয়েন্দা তথ্য নিশ্চিত হয়ে ওই বাসে অভিযান চালিয়ে মাদকসহ কারবারীকে গ্রেপ্তার করা হয়।


একাত্তর/আরএ


মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা-সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল ও দৃষ্টিনন্দন প্রজাতির দুটি সামুদ্রিক ‘লায়ন ফিশ’ (সিংহ মাছ)। লম্বা কাঁটাযুক্ত পৃষ্ঠীয় পাখনা, পাখার মতো ছড়ানো...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর