ফেনী মাতাতে আসছেন জেমস ও মাইলস

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ০৭:৪৫ পিএম

দক্ষিণ এশিয়ার বিখ্যাত সংগীত শিল্প নগর বাউল জেমস ও মাইলস ফেনীতে যাচ্ছেন। মঙ্গলবার (১০ জানুয়ারি) ফেনী পৌর আওয়ামী লীগের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে গাইবেন তারা।

আয়োজকরা জানিয়েছেন, সোমবার (৯ জানুয়ারি) তারা ফেনীতে আসবেন।

রোববার (৮ জানুয়ারি) বিকেলে ফেনী সরকারি কলেজ হাই স্কুল মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ খবর জানান পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।

আরও পড়ুন: নুরের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী বৈঠকের অভিযোগ, শাস্তি দাবি

জেমস ও মাইলস ভক্তদের অনুরোধ জানিয়ে মেয়র স্বপন মিয়াজী বলেন, সবার সহমর্মিতা ও ভাতৃত্ববোধ বজায় রেখে আনন্দ উপভোগ করবেন। 

এসময় জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) শাহাদাৎ হোসেন মাঠ পরিদর্শন শেষে বলেন, পুলিশের পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠান সুন্দরভাবে সফল করতে কয়েক স্তরের নিরাপত্তা দেওয়া হবে। এছাড়া অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত সিভিলে এবং পোশাকে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে। 


একাত্তর/এসি

ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় প্রধান আসামি সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা এবং অন্য আসামি শাহাদাত হোসেন শামীমের...
ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের রায় পড়া শুরু করেছে হাইকোর্ট।  
আলোচিত ফেনীর সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর চূড়ান্ত রায় ঘোষণার জন্য সোমবার (২৪ আগস্ট) দিন নির্ধারণ করেছে হাইকোর্ট।
দিনাজপুরের বিরামপুর এবং ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে ১৬ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয়...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর