বাস উল্টে মাছের ঘেরে, তিনদিন পর হেলপারের মরদেহ উদ্ধার

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ১২:৪৫ পিএম

বাগেরহাটের ফকিরহাটে একটি যাত্রীবাহী বাস মাছের ঘেরে উল্টে পড়ার তিন দিন পর চালকের সহকারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে শুভদিয়া গ্রামের একটি মাছের ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, নিহত মো. জুয়েল (৪০) খুলনার রূপসার মহিরবাড়ী এলাকার সেলিম রেজার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুভদিয়া এলাকায় শুক্রবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাহাত পরিবহণের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে মো. নজরুল ইসলামের মাছের ঘেরে উল্টে পড়ে। 

এসময় যাত্রীরা অক্ষত অবস্থায় বাস থেকে বের হয়ে যান। রোববার (৮ জানুয়ারি) সন্ধ্যার দিকে ওই ঘের থেকে বাসটি উঠানো হয়। 

এরপর সোমবার (৯ জানুয়ারি) সকালে ঘেরে একজনের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশ এসে জুয়েলের মরদেহ উদ্ধার করার পর তার পরিচয় জানা যায়। 

আরও পড়ুন: ট্রাকচাপায় অটোরিকশার যাত্রী নিহত, আহত ছয়

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলীমুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 


একাত্তর/এসজে

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় প্রধান আসামি শেখ মুরাদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রধান আসামির কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। 
বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর