কলমাকান্দায় পুকুর থেকে শিশুর ভাসমান মরদেহ উদ্ধার

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩, ০১:৪৩ পিএম

নেত্রকোণার কলমাকান্দায় বাড়ির পাশে পুকুরে ভাসমান অবস্থায় দুই বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে তার পরিবারের লোকজন।

রোববার (১৫ জানুয়ারি) সকালে উপজেলার নাজিরপুর ইউনিয়নের রহিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত শিশু আয়াত (২) ওই গ্রামের বোরহান উদ্দিন ও নাসিমা খাতুন দম্পতির চার সন্তানের মধ্যে ছোট সন্তান।

শিশু আয়াতের বড় চাচা আলাউদ্দিন জানান, সকালে বাড়ির উঠানে অন্য শিশুদের সাথে খেলছিল আয়াত। হঠাৎ উঠানে তাকে দেখতে না পেয়ে তার মা-বাবা চিৎকার করতে থাকেন। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাওয়া যায়নি। পরে তাকে বাড়ীর দক্ষিণ পাশের পুকুরে ভাসতে দেখে তার মা-বাবা। পরে আয়াতকে উদ্ধার করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শরিফুল আলম জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। 

আরও পড়ুন: লঞ্চের কেরানির হামলায় সুপারভাইজারের মৃত্যু

ঘটনার সত্যতা নিশ্চিত করে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে হাসপাতাল থেকে ওই শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। 


একাত্তর/জো 

নেত্রকোণার কলমাকান্দায় একটি বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ছয়টি কাপড়ের দোকান। তবে আগুনের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট...
নেত্রকোনার কলমাকান্দায় সড়কের পাশে রোপণ করা গাছের চারা উপড়ে ফেলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের দেয়া ৪৮ ঘণ্টার সময়সীমা শেষ হলেও কাউকে...
উন্নত চিকিৎসার অভাবে যখন তার জীবন হয়ে উঠেছিল দুর্বিষহ, ঠিক তখনই আশার আলো নিয়ে তার পাশে দাঁড়িয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।  
নেত্রকোনার কলমাকান্দায় সড়কের পাশে রোপণ করা গাছের চারা উপড়ে ফেলার ঘটনায় জড়িতদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে খুঁজে বের করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর