খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩, ০৬:৩৫ এএম

ঝিনাইদহের কালীগঞ্জে নকশিকাঁথা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। ফলে খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

রোববার (১৫ জানুয়ারি) উপজেলার সুন্দরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এতে যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এদিকে লাইচনচ্যুত ট্রেনটি উদ্ধারে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। 

কালীগঞ্জ মোবারকগঞ্জ রেল স্টেশনের মাস্টার শাহজাহান শেখ জানান, রোববার রাত ৮টার দিকে গোয়ালন্দ থেকে নকশিকাঁথা এক্সপ্রেস ট্রেন যাত্রী নিয়ে খুলনার উদ্দেশ্যে আসছিল। পথিমধ্যে কালীগঞ্জের সুন্দরপুর এলাকায় পৌঁছালে একটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনার পর থেকেই খুলনার সাথে সারাদেশের সাথে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

image

আরও পড়ুন: এভারকেয়ার হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল

তিনি আরও জানান, তবে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন খবর দেওয়া হয়েছে। হয়তো তাদের পৌঁছাতে ৪ ঘণ্টা সময় লাগতে পারে। তবে ঠিক কি কারণে এমন হয়েছে তা এখনই বলা যাচ্ছে না।


একাত্তর/আরবিএস  
খুলনা নগরীর একটি মসজিদে ফজরের নামাজ চলাকালে দুই মুসল্লিকে গুলি করেছে সন্ত্রাসীরা। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে।
খুলনার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বাগেরহাটের হজরত খানজাহান আলী (র.)-এর মাজার সংলগ্ন দিঘির আলোচিত কুমিরটিকে খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। 
গত মার্চ মাসে বাড়িতে ঢুকে গুলি করা হয়েছিল বাবা, মা, ভাই ও স্ত্রীকে। সেই ঘটনার আড়াই মাস পার হতে না হতেই এবার বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে মো. রাশেদ কাজী নামের ওই যুবককে। পুলিশ বলছে,...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর