ব্যাডমিন্টন খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে দুইজন নিহত

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩, ০৫:০৫ পিএম

কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকায় ব্যাডমিন্টন খেলা নিয়ে তর্কাতর্কির পর দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন দুইজন। 

সোমবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে টার্মিনাল এলাকার পূর্ব লারপাড়ায় এ ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহতরা হলেন লারপাড়া এলাকার মনু ড্রাইভারের ছেলে কায়সার হামিদ (৩৫) ও নুরুল হুদার ছেলে সায়দুল ইসলাম (৩৩)। তারা দুইজনই পেশায় বাস কাউন্টারের ম্যানেজার।

প্রত্যক্ষদর্শী ও নিহতদের স্বজনরা জানান, ব্যাডমিন্টন খেলায় স্থানীয় জয়নাল, আতিক, মিজানুর রহমান ও মুফিজের সঙ্গে নাস্তা নিয়ে তর্কাতর্কি হয় সায়েদুল ও কায়সারের। তারপর সবাই যার যার মতো চলে যায়। কিন্তু হঠাৎ অতর্কিতে জয়নাল, মুফিজ ও মিজানরা সায়েদুল ও কায়সারকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

আরও পড়ুন: সোনারগাঁয়ে অজ্ঞাত তরুণের মরদেহ উদ্ধার

ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার (ওসি) তদন্ত নাজমুল হুদা জানান, খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুইজন নিহতের ঘটনায় নিহতের স্বজনরা থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। অভিযুক্তদের আটকে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি।


একাত্তর/জো 

কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
কক্সবাজারে ছুটির আনন্দ নিমেষেই বিষাদ! পরিবারের সবাইকে নিয়ে আনন্দময় ছুটি কাটাতে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন মো. আশিকুল ইসলাম। সাথে ছিলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান...
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন একটি রিসোর্টে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠ ও বাঁশের তৈরি টুপটুপ রিসোর্টে লাগা এই আগুনে পুড়ে এখন পর্যন্ত ১০ জন...
কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকত সংলগ্ন পাটোয়ারটেক এলাকায় মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠের তৈরি একটি রিসোর্ট ও রেস্তোরাঁয় এক ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় এ পর্যন্ত কমপক্ষে ছয়জন...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর