মাদক মামলায় ফাঁসানোয় চার পুলিশের বিরুদ্ধে মামলার নির্দেশ

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩, ০৭:৩৩ পিএম

কক্সবাজারের টেকনাফে এক ব্যবসায়ীকে ইয়াবা কারবারি সাজিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে মামলার বাদি ও তদন্তকারী তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করতে সহকারী বেঞ্চকে নির্দেশ দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত-৪। 

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সকালে এই সংক্রান্ত আদেশের রায় প্রকাশ করে আদালত। রায়ে ভুক্তভোগীকে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশও দেয়া হয়।

মামলার বিবরণীতে জানা যায়, গত ২০১৪ সালের ১৪ সেপ্টেম্বর টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের হাসাইন্নার টেকের বাসিন্দা ব্যবসায়ী মোহাম্মদ ইসমাইলকে আটক করে টেকনাফ থানা পুলিশ। তার বিরুদ্ধে ইয়াবা ব্যবসার অভিযোগ আনা হয়। ওইদিন রাত দেড়টায় তাকে ক্রসফায়ারের ভয় দেখায় পুলিশ। পরে তার ডান পায়ে গুলিও করা হয়। এতে তার ডান পা এখন শরীর থেকে বিচ্ছিন্ন।

আরও জানা যায়, আহত মোহাম্মদ ইসমাইলের কাছ থেকে তিন হাজার ইয়াবা ও দুইটি অস্ত্র জব্দ এবং পুলিশকে হত্যাচেষ্টার অভিযোগ এনে তার বিরুদ্ধে তিনটি পৃথক মামলা দায়ের করে তাকে জেলে পাঠায় পুলিশ।

ভুক্তভোগী ইসমাইলের আইনজীবী রফিকুল ইসলাম জানান, মামলা চলাকালীন বাদি পক্ষের সাক্ষীদের সাক্ষ্য ও জেরায় মোহাম্মদ ইসমাইলের বিরুদ্ধে ইয়াবা ব্যবসায় সম্পৃক্ততা, তার কাছ থেকে অস্ত্র উদ্ধার ও পুলিশকে হত্যাচেষ্টার কোন সত্যতা পায়নি আদালত। বিগত বছরের ১ ডিসেম্বর ব্যবসায়ী ইসমাইলকে নির্দোষ উল্লেখ করে মামলা থেকে খালাস দেন কক্সবাজার জেলা ও দায়রা জজ-৪ মোশাররফ হোসেন।

আরও পড়ুন: চমেক হাসপাতালে রোগী সেজে দালাল আটক

বৃহস্পতিবার এই সংক্রান্ত পূর্ণাঙ্গ আদেশে বলা হয়, বাদী এসআই মাশরুরুল হক, তিন মামলার তদন্ত কর্মকর্তা এসআই মাসুদ আলম চৌধুরী, এসআই ওমর ফারুক ও এসআই সরুজ রতন আচার্য্য ব্যবসায়ী মোহাম্মদ ইসমাইলকে ফাঁসানোর চেষ্টা করেছেন। আদালত এই চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা রুজু করতে সহকারী বেঞ্চকে নির্দেশ দেন।


একাত্তর/জো

কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
কক্সবাজারে ছুটির আনন্দ নিমেষেই বিষাদ! পরিবারের সবাইকে নিয়ে আনন্দময় ছুটি কাটাতে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন মো. আশিকুল ইসলাম। সাথে ছিলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান...
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন একটি রিসোর্টে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠ ও বাঁশের তৈরি টুপটুপ রিসোর্টে লাগা এই আগুনে পুড়ে এখন পর্যন্ত ১০ জন...
কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকত সংলগ্ন পাটোয়ারটেক এলাকায় মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠের তৈরি একটি রিসোর্ট ও রেস্তোরাঁয় এক ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় এ পর্যন্ত কমপক্ষে ছয়জন...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর