জমির মাটি রক্ষা করতে গিয়ে মারধরে কৃষকের মৃত্যু

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩, ০৮:০৬ পিএম

কুমিল্লার মুরাদনগরে কৃষিজমির মাটি রক্ষা করতে গিয়ে মারধরে এক কৃষকের মৃত্যুর অভিযোগ উঠেছে। 

বুধবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত ৮টার দিকে উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের গোকুলনগর গ্রামের কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের পাশে হাসান ইটভাটায় এই হত্যার ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত কৃষক আব্দুল বারেক ওরফে খোকন মিয়া (৬২) উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের গোকুলনগর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

স্থানীয় মাহবুব আলম আরিফসহ একাধিক কৃষকের অভিযোগ, প্রতিনিয়ত রাতের আধারে কৃষিজমি ও গোমতী নদীর মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে। এ বিষয়ে বহুবার জমির মালিকদের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে দৃশ্যমান কোন ব্যবস্থা নেয়নি প্রশাসন। 

নিহত কৃষক খোকন মিয়ার ছেলে কাইয়ুম বলেন, তাদের জমি পত্তন দেওয়া হয়েছিলো কামাল চেয়ারম্যানের কাছে। এ নিয়ে তাদের পক্ষ থেকে কোন প্রকার অভিযোগ ছিলো না। হঠাৎ তারা জানতে পারেন তাদের জমির মাটি কামাল চেয়ারম্যান গিয়াস উদ্দিনের কাছে বিক্রি করে দিয়েছে। 

তিনি জানান, পরে কামাল চেয়ারম্যানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন তিনি জমির অতিরিক্ত মাটি বিক্রয় করেছেন এবং তারা যেন এতে বাধা দেন। কামাল চেয়ারম্যানের কথা অনুযায়ী গিয়াস ও তার ছেলে রনিকে কয়েকবার বাধা দিলেও তারা রাতের আধারে ভেকু দিয়ে জমির মাটি কেটে নিয়ে যায়। 

বুধবার রাত ৮টার দিকে অন্যদিনের মতো মাটি কাটায় বাধা দেওয়া হলে গিয়াস ও তার ছেলে রনি খোকন মিয়া ও তার ছেলে কাইয়ুমকে বেধড়ক মারধর শুরু করে। একপর্যায় তারা খোকন মিয়ার তলপেটে সজোরে লাথি দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে স্থানীয়দের সহযোগিতায় কুমিল্লার একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক খোকন মিয়াকে মৃত ঘোষণা করে। 

এদিকে, হাসান ইটভাটার মালিক সাবেক ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন জানান, তিনি অসুস্থ হওয়ার কারণে গতবছর থেকে ইটভাটার কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে ইটভাটার জমিতে থাকা ইট তৈরির মাটিগুলো স্থানীয় গিয়াস উদ্দিন ও তার ছেলে রনির কাছে বিক্রি করে দেন তিনি।

আরও পড়ুন: মাদক মামলায় ফাঁসানোয় চার পুলিশের বিরুদ্ধে মামলার নির্দেশ

তিনি আরও জানান, যেই জমি পত্তন নিয়ে ইটভাটা তৈরি করা হয়েছে তার মালিকরা কিছুদিন আগে তাকে মোবাইল ফোনে জানান যে তাদের জমিতে থাকা ইট তৈরির মাটির পাশাপাশি জমির মূল মাটি কেটে নিয়ে যাচ্ছে গিয়াস ও তার ছেলে। তখন তিনি তাদের বাধা দিতে বলেন, কারণ তিনি তাদের কাছে কোনও জমির মূল মাটি বিক্রি করেননি। 

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পাওয়া মাত্র প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


একাত্তর/এসজে

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে অসাবধানতাবশত ভারতীয় সীমানায় প্রবেশ করে ফেলেন দুই পুলিশ সদস্য। সেখানে ভারতীয় স্থানীয়দের হাতে তারা আটক হওয়ার পর বিজিবি ও বিএসএফের কার্যকর...
কুমিল্লায় দীর্ঘ ২৮ বছর ধরে একচ্ছত্র আমিরের দায়িত্বে থাকা কাজী দ্বীন মোহাম্মদের বিদায় ও নতুন মহানগর কমিটি গঠনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা...
কুমিল্লা পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম ও তৃতীয় শ্রেণির চার শিক্ষার্থী নিখোঁজের দুই দিন পর হবিগঞ্জের চুনারুঘাট থেকে তাদের উদ্ধার করেছে পুলিশ। পড়াশোনায় অনীহা এবং সামাজিক যোগাযোগমাধ্যম...
কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল তাজমিনকে (১৩) ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ভাড়া করা সিএনজিচালিত অটোরিকশায় বাসায় ফেরার পথে চালকের নির্মমতার শিকার হয় ওই...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর