রাঙ্গাবালীতে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা

আপডেট : ২২ জানুয়ারি ২০২৩, ১২:২৮ পিএম

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত ব্যক্তি। 

শনিবার (২১ জানুয়ারি) বিকেল পাঁচটার দিকে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের ৬নং ওয়ার্ড উত্তর চরমোন্তাজ গ্রামে এ ঘটনা ঘটে।  

এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে হারুন দফাদার (৩৫) নামের ওই ব্যক্তির বিরুদ্ধে চরমোন্তাজ পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ ও শিশুটির পরিবার সূত্রে জানা যায়, শনিবার দুপুরে শিশুটিকে বাড়িতে একা রেখে ক্ষেতে ডাল তুলতে যান অন্যান্যরা। বিকেলে প্রতিবেশী হারুন দফাদার তাদের ঘরে গিয়ে ওই শিশুটির হাত-পা বেধে ধর্ষণ চেষ্টা চালান।  

আরও পড়ুন: ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু

এসময় শিশুটির মা তার নাম ধরে ডাকতে ডাকতে বাড়িতে প্রবেশ করলে হারুন দৌড়ে পালিয়ে যান। 

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম মজুমদার জানান, লিখিত অভিযোগ পেয়েছেন। অভিযুক্তকে  আটকের চেষ্টা চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


একাত্তর/এসজে

মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা-সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল ও দৃষ্টিনন্দন প্রজাতির দুটি সামুদ্রিক ‘লায়ন ফিশ’ (সিংহ মাছ)। লম্বা কাঁটাযুক্ত পৃষ্ঠীয় পাখনা, পাখার মতো ছড়ানো...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর