বিস্কুটের প্যাকেটে ইয়াবা, এক জন আটক

আপডেট : ২২ জানুয়ারি ২০২৩, ০৯:৩৬ পিএম

পটুয়াখালীর দুমকিতে এক হাজার পাঁচশ' পিস ইয়াবাসহ মো: জসিম উদ্দিন (২৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার বিকাল চারটার দিকে দুমকি থানা গেট এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়। এসময় বিস্কুটের প্যাকেটের মধ্যে অভিনব কায়দায় ইয়াবা বহন করছিলেন জসিম। 

আটক জসিম উদ্দিন দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের জলিসা গ্রামের দেলোয়ার হোসেন ফকিরের ছেলে। 

রোববার সান্ধায় পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) আহমদ মাঈনুল হাসান।

আরও পড়ুন: দেশের মানুষ বিএনপি নেতৃত্বের পতন চায়: ওবায়দুল কাদের

লিখিত বক্তব্যে তিনি বলেন, গোপন সংবাদেরভিত্তিতে অভিযান চালিয়ে দুমকি থানা গেট এলাকার জিহাদ মেশিনারির দোকানের সামনের সড়ক থেকে মো: জসিম উদ্দিনকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় তল্লাশি চালিয়ে তার সাথে থাকা পটাটা বিস্কুটের প্যাকেটের মধ্যে থেকে এক হাজার পাঁচশ' পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি এ কে এম আজমল হুদা বলেন, তার বিরুদ্ধে দুমকি থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন। উদ্ধারকৃত মাদকসহ তাকে সোমবার আদালতে পাঠানো হবে।  


একাত্তর/আরবিএস  

পটুয়াখালীর বাউফল উপজেলায় বসতঘরের পেছনে সুকৌশলে গড়ে তোলা একটি গাঁজার বাগানে অভিযান চালিয়ে তিনটি তাজা গাঁজাগাছসহ ইউসুফ খান (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার রাত পৌনে ৯টার দিকে উপজেলার...
হবিগঞ্জ সদর থানায় আটকের প্রায় ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান। মঙ্গলবার, দুপুর দুইটার দিকে হবিগঞ্জ সদর মডেল থানা থেকে...
গাজীপুরের শ্রীপুরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ ছাত্রদলের সাবেক নেতা এনামুল হক মোল্লাসহ (৪৮) সাতজনকে আটক করেছে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মদ্যপ অবস্থায় অস্ত্রসহ অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর