মেহেরপুরে ডাম্প ট্রাকের চাপায় স্কুল শিক্ষক নিহত

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩, ১০:৩৯ এএম

মেহেরপুরে ডাম্প ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তার স্বামীও। 

সোমবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে মেহেরপুরের গাংনীর মালসাদহ নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, নিহত শামীমা ইসলাম (৫৫) গাংনীর করমদি মাধ্যমিক বিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গাংনী থানার ডিউটি অফিসার এসআই রাতুল জানান, শামীমা ইসলাম তার স্বামী ফিরোজ আহমেদের সাথে মোটরসাইকেলযোগে গাংনীতে প্রশিক্ষণের জন্য আসছিলেন। 

মালসাদহ ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ডাম্প ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ছিটকে পড়ে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হন শামীমা ইসলাম। 

আরও পড়ুন: কক্সবাজারে নব্য জঙ্গি সংগঠনের দুইজন গ্রেপ্তার

ঘটনার পরপরই ডাম্প ট্রাকসহ পালিয়ে যায় চালক ও তার সহকারী। খবর পেয়ে বামন্দী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টীম নিহত শামীমা ইসলাম ও আহত ফিরোজ আহমেদকে উদ্ধার করে। 

এসআই রাতুল আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টীম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।  


একাত্তর/এসজে

মেহেরপুরে একটি পুকুরে বিষ ঢেলে মাছ নিধন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাতে জেলার গাংনী উপজেলার মিনাপাড়া গ্রামে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা। 
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ ও বিএসএস প্রথম বর্ষের ইংরেজি পরীক্ষায় বই দেখে লেখার ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। পরীক্ষার্থী ও...
তালাক দেওয়ার জেরে মেহেরপুর শহরে এক কলেজছাত্রীর ওপর নৃশংস হামলা চালিয়েছে তার সাবেক স্বামী।  ধারালো অস্ত্রের কোপে ওই ছাত্রীর ডান হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। এ সময় মেয়েকে বাঁচাতে গেলে কুপিয়ে মারাত্মক...
মেহেরপুর শহরের জনপ্রিয় তিন খাদ্য প্রস্তুতকারী ও বিক্রয় প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তর। খাদ্যে নিষিদ্ধ...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর