ধর্ষণ ও হত্যা মামলার দুই পলাতক আসামি গ্রেপ্তার

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ০৭:৪৩ পিএম

শেরপুরে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। 

বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে শেরপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় র‍্যাব।

এর আগে, গাজীপুর ও রাজেন্দ্রপুর থেকে মঙ্গলবার (২৪ জানুয়ারি) তাদের গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গ্রেপ্তারকৃতরা হচ্ছেন ঝিনাইগাতী উপজেলার বাকাকুড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে কালু মিয়া (৪০) ও শেরপুর শহরের দমদমা কালীগঞ্জ মহল্লার মো. শাজাহান আলীর ছেলে মো. সাগর (২৬)। 

র‍্যাব জানায়, ঝিনাইগাতী উপজেলায় ২০১৬ সালের ১৯ জুলাই পঞ্চম শ্রেণি পড়ুয়া স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার মামলায় মৃত্যুদণ্ডের সাজা হয় কালু মিয়ার। 

অন্যদিকে, ২০১৬ সালের ৭ মার্চ শেরপুর শহরের দমদমা কালীগঞ্জ এলাকায় চালককে হত্যা করে ব্যাটারিচালিত ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় যাবজ্জীবন সাজা হয় মো. সাগর মিয়ার। কিন্তু উভয় ঘটনার পর থেকেই তারা পলাতক ছিলেন।

আরও পড়ুন: রাঙ্গাবালীতে তিন কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

র‍্যাব-১৪'র কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিকউজ্জামান জানান, দীর্ঘদিন ধরে সাজাপ্রাপ্ত আসামীরা ছদ্মনামে পালিয়ে বেড়াচ্ছিল। নানাভাবে খোঁজ-খবর নিয়ে তাদেরকে শনাক্তের পর গ্রেপ্তার করতে সক্ষম হয় র‍্যাব।


একাত্তর/জো 

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর