যাত্রীবাহী ট্রলারে তিন কেজি গাঁজাসহ একজন আটক

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ০৭:৫৭ পিএম

নোয়াখালীর হাতিয়াতে একটি যাত্রীবাহী ট্রলারে অভিযান চালিয়ে তিন কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড।

বুধবার (২৫ জানুয়ারি) সকালে উপজেলার নলচিরা ঘাট থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, আটককৃত মো. আবু সাইদ (৪৫) উপজেলার বুড়িরচর ইউনিয়নের উত্তর রেহানীয়া গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে।

কোস্টগার্ড জানায়, গোপন খবরের ভিত্তিতে যাত্রীবাহী ট্রলারে অভিযান চালিয়ে তিন কেজি গাঁজাসহ মাদক কারবারি সাইদকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে নগদ ৩৩ হাজার ৫০০ টাকা ও একটি মোবাইল জব্দ করা হয়। 

আরও পড়ুন: ধর্ষণ ও হত্যা মামলার দুই পলাতক আসামি গ্রেপ্তার

বিষয়টি নিশ্চিত করে হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার এম রফিকুল ইসলাম জানান, এই ঘটনায় কোস্টগার্ড বাদি হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। আটককৃত আসামিকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।


একাত্তর/জো 

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় একটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে ২১ শিক্ষার্থী। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের একটি হত্যা মামলায় সাইফুল ইসলাম রুবেল (৪২) নামের এক আসামিকে যাবজ্জীবন ও নূর উদ্দিন শমির (৩৫) নামের অপর এক আসামিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে...
নোয়াখালীতে দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ছয় জন পুরুষ ও ১২ জন নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই একে অপরের জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে সম্মত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া...
ঋণের পাহাড় সমান পাপাচ্ছন্ন জীবন আর দুই স্ত্রীর লাগাতার চ্যাটাং-চ্যাটাং কটু কথা থেকে বাঁচতে নিজেকে নিজেই অপহরণের এক অবিশ্বাস্য নাটক ফেঁদেছিলেন রাজধানীর পল্লবীর বাসিন্দা নজরুল ইসলাম! সাদা বস্তায় ঢুকে...
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় একটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে ২১ শিক্ষার্থী। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ব্যাংক খাতের মতো দেশের বীমা খাতেও বিগত সরকারের আমলে চলেছে বিরামহীন লুটপাট ও হরিলুট! যার মাশুল দিতে গিয়ে মেয়াদ শেষেও বীমার টাকা না পেয়ে চরম ভোগান্তিতে দিন কাটাচ্ছেন দেশের লাখ লাখ সাধারণ গ্রাহক। এবার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর