নির্মাণাধীন ভবনের বিম ভেঙে পড়ে শ্রমিক নিহত

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩, ০২:২৫ পিএম

বগুড়ায় নির্মাণাধীন ভবনের বিম ভেঙে পড়ে শঙ্কর রাজভোড় নামের এক শ্রমিক নিহত হয়েছেন।

শহরের জলেশ্বরীতলা এলাকার সিটি সেন্টার নামের ভবনের নিচতলায় বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শঙ্কর (৫২) সদরের দক্ষিণ চেলোপাড়ার বিশ্বনাথ রাজভোড়ের ছেলে। তিনি ভাঙারির শ্রমিক হিসেবে কাজ করতেন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন সদর ফাঁড়ির এসআই খোরশেদ আলম। তিনি জানান, সিটি সেন্টার ভবনের বিম ভাঙার সময় সেটি শঙ্করের মাথায় পড়ে। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। এ খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করি।

ভবনটির কেয়ারটেকার আনোয়ার হক খান জানান, ভবনের পূর্ব পাশের কিছু অংশ বিক্রি করে দেয়া হয়েছে। সেই অংশের অবকাঠামোগুলো গতকাল বুধবার থেকে ভাঙা হচ্ছিলো। এই কাজটির ঠিকাদারি নেন জাহাঙ্গীর নামের এক ব্যক্তি। তার নিয়ন্ত্রণে শঙ্কর কাজ করছিলেন।

আজ বিম ভাঙার সময় সেটি তার মাথার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন: গাজীপুরে রেলগাড়ি বিকল, তবে স্বাভাবিক ট্রেন চলাচল

সদর ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শাহিনুজ্জামান বলেন, মরদেহ ময়নাতন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠাচ্ছে পুলিশ। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।


একাত্তর/আরএ

বগুড়ার মোকামতলায় দেশবিরোধী ষড়যন্ত্র, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিশাল মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস ও ভুট্টাবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
বগুড়ায় আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় নারীসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে প্রথম ঘটনায় অজ্ঞাতনামা বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হন। অন্যদিকে, স্বজনের মরদেহ নিয়ে বাড়ি...
বগুড়ায় বর্জ্যের ভাগাড়ে মিলেছে বস্তাভর্তি জাল টাকা। বস্তায় টাকা দেখে আসল ভেবে তা কুড়িয়ে নিয়ে যান স্থানীয়দের অনেকে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর