ঝালকাঠিতে কাভার্ডভ্যান চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩, ১০:২৫ এএম

ঝালকাঠিতে বরিশাল-খুলনা মহাসড়কে গ্যাস সিলিন্ডারবাহী কাভার্ডভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২৭ জানুয়ারি) রাত ১০টায় রাজাপুর উপজেলার নৈকাঠি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহতরা হলেন উপজেলার পূর্ব রাজাপুর গ্রামের আলী হায়দার হোসেন মহারাজ এবং আংগারিয়া গ্রামের আনোয়ার তালুকদার শাহিন। এদের মধ্যে শাহিন অবসরপ্রাপ্ত সেনা সদস্য। দু'জনেরই বয়স ৫০ থেকে ৫৫ বছরের মধ্যে।  

পুলিশ ও স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর থেকে প্রায় ঘণ্টাব্যাপী রাজাপুর-বেকুটিয়া সড়কে যান চলাচল বন্ধ ছিলো। পরে থানা পুলিশের সহায়তায় যান চলাচল শুরু হয়।

এরপর রাত ১১টায় নিহতদের মরদেহ উদ্ধার করে রাজাপুর থানায় নিয়ে আসেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দলের সদস্যরা।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, দুর্ঘটনার পরপরই মোটরসাইকেলকে চাপা দেয়া বসুন্ধরা গ্রুপের এলপি গ্যাসের সিলিন্ডার বহনকারী কাভার্ডভ্যানটিকে আটক করা হয়। 

তিনি আরও জানান, শনিবার সকালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ দুটি হস্তান্তর করা হবে। 


একাত্তর/এসজে

মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর