মেহেরপুরে দুই ফেনসিডিল কারবারির যাবজ্জীবন

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ০৫:৪৮ পিএম

মেহেরপুরে ফেনসিডিল রাখার অপরাধে দুই ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। 

রোববার (২৯ জানুয়ারি) দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মো. শহীদুল্লাহ এ আদেশ দেন।

জানা গেছে, দণ্ডিতরা হচ্ছেন মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া গ্রামের মতি মল্লিকের ছেলে মামুন মল্লিক ও টেংরামারী গ্রামের ইজালের ছেলে রবিউল ইসলাম। দণ্ডিতদের উপস্থিতিতে আদেশ ঘোষণার তাদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই মোস্তফা শওকত জামান ও সঙ্গীয় ফোর্স মুজিবনগর উপজেলার সাহেবপুর বাজার এলাকায় সবজি বোঝাই একটি মিনিট্রাকে তল্লাশি চালিয়ে ৮০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। ওই ঘটনায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ১০ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। উভয় পক্ষের কৌসুলিদের যুক্তিতর্ক শেষে আসামী মামুন মল্লিক এবং রবিউল ইসলামের বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদের এ দণ্ড প্রদান করা হয়।

আরও পড়ুন: গাজীপুরে খাবারে বিষক্রিয়ায় দুই বোনের মৃত্যু

মামলায় রাষ্ট্রপক্ষের কৌসুলি ছিলেন পল্লব ভট্টাচার্য ও আসামী পক্ষের কৌসুলি ছিলেন খন্দকার একরামুল হক হীরা ও ইয়ারুল ইসলাম। রায়ে রাষ্ট্রপক্ষের কৌসুলি সন্তোষ প্রকাশ করে বলেন, এ রায় থেকে পরবর্তী প্রজন্ম মাদকের বিরুদ্ধে রাষ্ট্রের কঠোর ও অনমনীয় অবস্থান সম্পর্কে জেনে সতর্ক হবে। 


একাত্তর/জো

দূর প্রবাসে থেকে শুনেছিলেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার খবর। ইচ্ছা ছিলো প্রকল্পের কাজ শেষ করে দেশে ফিরবেন, প্রথমবারের মতো কোলে নেবেন নিজের প্রিয় সন্তানকে। কিন্তু সেই আকুল স্বপ্ন আর পূরণ হলো না। রাশিয়ার...
মেহেরপুরের গাংনীতে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের কার্যালয়ের পাশে পরপর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মেহেরপুরে একটি পুকুরে বিষ ঢেলে মাছ নিধন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাতে জেলার গাংনী উপজেলার মিনাপাড়া গ্রামে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা। 
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ ও বিএসএস প্রথম বর্ষের ইংরেজি পরীক্ষায় বই দেখে লেখার ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। পরীক্ষার্থী ও...
দুর্নীতি ও অর্থ পাচারের গুরুতর মামলায় অভিযুক্ত বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার হয়েছেন। গত ১৫ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়।
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় সকালে প্রাতঃকৃত্য সেরে বাড়ি ফেরার পথে মুখোশধারী দুই দুর্বৃত্তের অতর্কিত গুলিতে সুজন পাল (৩৩) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পিকে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত মো. আরিফ হোসেনসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে সরাসরি...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং তা পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন। রোববার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রমনা মন্দির...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর