রূপগঞ্জে প্রবাসী নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী আটক

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ০৪:৪৮ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে রাজিয়া আক্তার (৩০) নামে এক সৌদি প্রবাসী নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহতের পরিবারের দাবি, টাকা না দেয়ায় তাকে শ্বাসরোধ হত্যা করে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখে তার স্বামী। এ ঘটনায় এলাকাবাসী রাজিয়া আক্তারের স্বামী আক্তার হোসেনকে আটক করে র‍্যাবের কাছে সোপর্দ করেছে।

সোমবার (৩০ জানুয়ারি) ভোরে উপজেলার মাঝিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাজিয়া আক্তার মাঝিপাড়া এলাকার আব্দুল মান্নান মিয়ার মেয়ে।

নিহতের পরিবার জানায়, দুই বছর পূর্বে রাজিয়া আক্তারের সাথে পার্শ্ববর্তী সোনাবো গ্রামের তারা মিয়ার ছেলে আক্তারের সাথে দ্বিতীয় বিয়ে হয়। অন্যদিকে আক্তারের চতুর্থ স্ত্রী ছিলেন রাজিয়া। বিয়ের পর রাজিয়া পাড়ি জমান সৌদি আরবে। একমাস পূর্বে ছুটিতে দেশে আসেন তিনি। আসার পর থেকেই আক্তার তার কাছ থেকে টাকার জন্য ঝগড়া ও মারধর করতেন। 

সোমবার সকালে ঘরের দরজা খোলা দেখে রাজিয়ার পরিবারের লোকজন ঘরে প্রবেশ করেন সিলিং ফ্যানের সাথে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। এসময় সেখান থেকে স্বামী আক্তারকে আটক করেন তারা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। এসময় এলাকাবাসী আটক আক্তারকে র‍্যাবের কাছে হস্তান্তর করে। 

আরও পড়ুন: পেশোয়ারে মসজিদে বোমা হামলায় শতাধিক হতাহত

এদিকে নিহতের পরিবারের দাবি, টাকা না দেয়ায় ঘাতক স্বামী রাজিয়াকে শ্বাসরোধে হত্যা করে সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে রেখেছে। 

এ ব্যাপারে ভুলতা পুলিশ ফাড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের চুড়ান্ত প্রতিবেদন আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


একাত্তর/আরবিএস  

খুলনায় দায়িত্বরত অবস্থায় নিজের কাছে থাকা অস্ত্রের গুলিতে সম্রাট বিশ্বাস নামে এক পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছেন। শনিবার (১৮ এপ্রিল) ভোরে নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার দ্বিতীয় ফেজে রেলওয়ে পুলিশ...
গাইবান্ধার পলাশবাড়ী থানায় ঢুকে অফিসার ইনচার্জ হ পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
গাইবান্ধায় থানায় ঢুকে থানার অফিসার ইনচার্জ ও পুলিশ সদস্যদের ওপর হামলার অভিযোগে উপজেলার যুব জামায়াতের এক নেতাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নারায়ণগঞ্জে কর্তব্যরত এক পুলিশ সদস্যের কাছ থেকে ছিনতাই হওয়া সরকারি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থী বিক্ষোভ দমনের ঘটনা ঘিরে ভারতের পার্লামেন্টে অচলাবস্থা তীব্র রূপ ধারণ করেছে। বুধবার (২২ জুলাই) বিরোধীদের আক্রমণ ও হট্টগোলের মুখে...
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
বিএনপি উন্নয়নের কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং সংস্কারের কথা শুনলেই দলটির ‘গায়ে আগুন লেগে যায়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। 
ভারতের জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল আন্দোলনের মধ্যে অনশনরত বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে হাসপাতালে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর