রূপগঞ্জে তাওলাদ বাহিনীর তিন সদস্য গ্রেপ্তার

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ০৫:৫১ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাসী তাওলাদ বাহিনীর তিন সদস্যকে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। 

রোববার (২৯ জানুয়ারি) রাতে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, একটি সন্ত্রাসী বাহিনী প্রাইভেটকার যোগে অস্ত্রবহন করছে। উক্ত সংবাদের ভিত্তিতে রূপসী কাঞ্চন সড়কের গঙ্গানগর এলাকায় চেকপোস্ট বসিয়ে সন্ত্রাসী মামুন, সোহাগ ও তারিকুলকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। এসময় জব্দ করা হয় তাদের ব্যবহৃত প্রাইভেটকারটি।

আরও পড়ুন: বুকের দুধে কীটনাশক, উত্তরপ্রদেশে ১০ মাসে ১১১ নবজাতকের মৃত্যু

রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) আতাউর রহমান বলেন, র‍্যাব সোমবার সকালে গ্রেপ্তারকৃতদের রূপগঞ্জ থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে দুপুরে তাদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।

স্থানীয়রা জানান, আটককৃতরা সবাই রূপগঞ্জের মাছিমপুর এলাকার সন্ত্রাসী তাওলাদ বাহিনীর সদস্য। তাওলাদের নামে ছয়টি হত্যাকাণ্ডসহ বিভিন্ন থানায় অন্তত দুই ডজন মামলা রয়েছে। গত ইউপি নির্বাচনেপ্রতিদ্বন্দ্বী প্রার্থীকে জিন্মি করে তাওলাদ মাছিমপুর এলাকার ইউপি সদস্য নির্বাচিত হয়।


একাত্তর/আরবিএস 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবি করা পাঁচ লাখ টাকা চাঁদা না পেয়ে একটি ইটভাটায় হামলা, ব্যাপক ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। সোমবার (১৮ মে) রাতে উপজেলার বিরাবো এলাকায় এই ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে (বাইপাস) ও ঢাকা-সিলেট মহাসড়কে চার লেনে উন্নীতকরণের কাজ চলমান থাকায় এবারের ঈদে যাত্রী ও পশুবাহী যানবাহন চরম ভোগান্তিতে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। গাজীপুরের ভোগড়া...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
নারায়ণগঞ্জের একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আয়োজিত সালিশি বৈঠকে দুই পক্ষের মধ্যে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন এবং বেশ কয়েকটি বাড়িঘরে ভাঙচুর চালানো হয়েছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর