কয়লা বোঝাই ট্রলারডুবিতে মাঝির মৃত্যু

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৫০ পিএম

নেত্রকোণার কলমাকান্দায় উব্দাখালী নদীতে কয়লা বোঝাই ট্রলারডুবিতে নিখোঁজ মাঝির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে কলমাকান্দা উপজেলা সদরের উব্দাখালী সেতু সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

জানা গেছে, নিহত দেলোয়ার হোসেন (২৫) সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার শ্রীপুর ইউনিয়নের বালিয়াঘাট গ্রামের মিয়া হোসেনের ছেলে।

এর আগে, মঙ্গলবার (৩১ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে ঘুমন্ত মাঝি ও শ্রমিকদের নিয়ে ট্রলারটি ডুবে যায়।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে এ বিষয়ে কলমাকান্দা ফায়ার সার্ভিসের লিডার এমদাদুল হক জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে ডুবে যাওয়া নৌকার ভেতর থেকে মাঝি দেলোয়ার হোসেনের মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত দেলোয়ার হোসেনের ভাই আয়নাল হোসেন জানান, বড়ছড়া স্থল শুল্ক ষ্টেশন থেকে প্রায় ২০ মেট্রিকটন কয়লা বোঝাই করে পাটলাই নদীর নৌপথে গত সোমবার নেত্রকোনার কলমাকান্দার উদ্দেশে ট্রলারটি ছেড়ে আসে। পরদিন মঙ্গলবার সন্ধ্যায় কলমাকান্দার উব্দাখালী সেতু সংলগ্ন এলাকায় ট্রলারটি পৌঁছার পর শ্রমিক না থাকায় কয়লা ঘাটে তোলা সম্ভব হয়নি। এরপর মাঝি ও শ্রমিকসহ ট্রলারের ছয়জন হোটেলে খাবার খেয়ে রাতে ট্রলারে ঘুমিয়ে পড়েন। রাত প্রায় ১২টার দিকে তাদের ঘুমন্ত অবস্থায় ট্রলারটি ডুবে যায়।

তিনি আরও জানান, ট্রলারে থাকা তাহিরপুর উপজেলার কলাগাঁও গ্রামের শ্রমিক হাফিজ উদ্দিন, গোলকপুর গ্রামের মানিক হোসেন, বালিয়াঘাট গ্রামের অমিত হাসান, আয়নাল হোসেন ও টিয়া হোসেন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও দেলোয়ার হোসেন নিখোঁজ হন। খবর পেয়ে পরে বুধবার সকাল আটটার দিকে ফায়ার সার্ভিসের একটি দল দুর্ঘটনাস্থলে অভিযান চালান। এতে পুলিশ সদস্যরাও অংশ নেন। পরে ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে সকাল ৯টার দিকে দোলোয়ার হোসেনের মরদেহটি ট্রলারের ভেতর থেকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।

আরও পড়ুন: নওগাঁয় কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক তিন

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দেলোয়ারের মরদেহ তার পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হবে। 


একাত্তর/জো

পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
বিকেলেও সহকর্মীদের সঙ্গে হাসিখুশি সময় কাটিয়েছেন পটুয়াখালীর গলাচিপার উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক দীপা রানী দাস (৫১)। কিন্তু সেই বিকেলের রেশ কাটতে না কাটতেই গভীর রাতে শ্বশুরবাড়ি...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ও দুর্গাপুর সদর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় বন্যহাতির উপদ্রব ও প্রাণহানি ঠেকাতে ২০টি সোলার স্ট্রিটলাইট স্থাপন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
রাজবাড়ীতে নিখোঁজ হওয়ার মাত্র এক দিন পরএক কলেজছাত্রের হাত-পা বাঁধা ও দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই যুবককে শ্বাসরোধ বা আঘাত করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দিয়ে আলামত ও পরিচয় গোপনের...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর