নওগাঁয় কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক তিন

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৩৫ পিএম

নওগাঁর নিয়ামতপুরে পাচারের উদ্দেশ্যে একটি বাড়িতে রাখা প্রায় ১৩ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে র‌্যাব। সেইসাথে মূর্তি পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। 

তবে বাড়ির মালিক রাব্বানী পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে র‌্যাব।  

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সন্ধ্যার দিকে নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের বরেন্দ্র বাজারের এলাকার মো. রাব্বানীর বাড়ীতে এই অভিযান পরিচালনা করা হয়। 

আটক ব্যক্তিরা হলেন চিনিয়াতোলা গ্রামের সেতাউর রহমান (৪২), আসনপুর গ্রামের আব্দুল খালেক (৫৩) এবং শেরপুর গ্রামের মোহাম্মাদ নজরুল ইসলাম (৬৩)। 

এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব-৫ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের সদস্যরা মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে এক অভিযান পরিচালনা করেন। এ সময় বাড়ির মালিক রাব্বানী পালিয়ে গেলেও তার বাড়ির একটি ঘরে রাখা কষ্টিপাথরের একটি মূর্তি উদ্ধার হয়। 

আরও পড়ুন: ভোলায় বিএনপি-ছাত্রলীগ পাল্টাপাল্টি ধাওয়া

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনাস্থল থেকে মূর্তি পাচারকারী সেতাউর রহমান, আব্দুল খালেক এবং মোহাম্মাদ নজরুল ইসলামকে আটক করা হয়েছে। 

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, মূর্তি উদ্ধার ও পাচারকারী তিনজনকে আটকের ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে বুধবার একটি মামলা দায়ের শেষে থানায় হস্তান্তর করা হয়েছে। মামলায় আটক তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। 


একাত্তর/এসজে
সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। 
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
১৬ বিঘা আয়তনের এই প্রাচীন পুকুরে এর আগেও কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি পাওয়া গিয়েছিল। এবার একই পুকুর থেকে দুর্গা মূর্তি উদ্ধার হলো।
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর