লাকসামে চোরাই মোটরসাইকেলসহ চার চোর আটক

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৫৫ পিএম

কুমিল্লার লাকসামে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের চার সদস্যকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাত পৌনে আটটায় লাকসাম বাইপাস এলাকা থেকে তাদের আটক করা হয়।

জানা গেছে, আটককৃতরা হলেন চাটখিল এলাকার আলাউদ্দিন রাফী, মো. শান্ত, রিয়াদ হোসেন ও মোটরসাইকেল মেকানিক সোহাগ হোসেন হৃদয়।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে লাকসাম বাইপাস এলাকায় প্রথমে চোর সন্দেহে তাদের আটক করা হয়। এরপর আটককৃত‌দের নি‌য়ে অভিযান চালিয়ে নম্বরবিহীন দুইটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হ‌য়ে‌ছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় একটি মামলাও দায়ের করা হয়।

আরও পড়ুন: চোরাই ইজিবাইকসহ দুই চোর গ্রেপ্তার 

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ভুঁইয়া জানান, গ্রেপ্তারকৃতদের পাঁচদিনের রিমান্ড চেয়ে বুধবার (১ ফেব্রুয়ারি) বি‌কে‌লে তাদের কুমিল্লা আদালতে সোপর্দ করা হয়েছে।


একাত্তর/জো

সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাসদস্যরা গত ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের এই...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর