ইজিবাইক চুরি করে পালানোর সময় দুই চোর গ্রেপ্তার

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:১৪ পিএম

বগুড়ার আদমদীঘিতে ইজিবাইক চুরি করে পালানোর সময় দুই চোরকে আটকে করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। 

মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেলে আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

জানা গেছে, গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার শীতলাই গ্রামের মকবুল হোসেনের ছেলে মিরাজুল ইসলাম (২৭) ও মানিকের ছেলে আসাদুল (২১)। 

পুলিশ জানায়, আদমদীঘির কুমারভোগ গ্রামের বাবর আলীর ছেলে ইজিবাইক চালক আব্দুর রউফ মঙ্গলবার রাত সাড়ে আটটার সময় আদমদীঘি বাসস্ট্যান্ডে ইজিবাইকটি রেখে পাউরুটি কিনতে দোকানে যান। পাউরুটি কিনে ফিরে দেখেন তার ইজিবাইকটি নেই। আশপাশের লোকজনের কাছ থেকে রউফ জানতে পারেন যে ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি ইজিবাইকটি নিয়ে মুরইলের দিকে গেছেন। তখন তিনিসহ স্থানীয় লোকজন দ্রুত মুরইলের দিকে এগোলে পথিমধ্যে তাদের দেখে চোরেরা ইজিবাইক ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ওই দুইজনকে আটক করা হয়। 

আরও পড়ুন: কয়লা বোঝাই ট্রলারডুবিতে মাঝির মৃত্যু

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, এ ঘটনায় ইজিবাইকের মালিক বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। আটককৃতদের সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান ওসি।


একাত্তর/জো

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে...
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ রোগীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১২ জন...
চুরির মিথ্যা অপবাদে নির্মমভাবে পিটিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে দুই সন্তানের জনক শামীমকে। তার মৃত্যুতে কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে বগুড়ার নামুজা ইউনিয়নের চৌমহনী গ্রাম।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর