চাপ নিতে না পারায় গা ঢাকা দেন আবু আসিফ

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১০:২৭ পিএম

উপনির্বাচনের চাপ নিতে না পারার কারণে আত্মগোপনে চলে গিয়েছিলেন বলে দাবি করেছেন  ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের নিখোঁজ স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদ। 

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটার দিকে আশুগঞ্জের শরীয়তনগর এলাকায় নিজ বাসায় ফেরেন আবু আসিফ। সন্ধ্যা পৌনে ছয়টার দিকে সাংবাদিকেরা তার বাসায় যান।

এ সময় সাংবাদিকদের তিনি একথা বলেন। আসিফ জানান, নির্বাচনের আগে মানসিক চাপের কারণে তিনি ভীষণভাবে ভেঙ্গে পড়েছিলেন। 

তাই ঢাকার বসুন্ধরার বাসায় আত্মগোপনে ছিলেন। নির্বাচন শেষে আশুগঞ্জের বাড়িতে ফিরে আসেন। শারীরিকভাবে এখনও কিছুটা অসুস্থ বলে জানান তিনি। 

আবু আসিফ বলেন, প্রথম থেকে আমার কাছে নির্বাচন অগোছালো মনে হয়েছিলো। নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে আমি বেশি চাপ নিতে পারছিলাম না। 

তিনি আরও বলেন, বেশি চাপ অনুভব করাতে আমি থেকে নির্বাচন থেকে সরে গেছি। চাপ নিয়ে আমি থাকতে পারব না। এজন্য আমি নির্বাচন ছাইড়া সইরা গেছি।

তিনি বলেন, চাপ নিতে পারছিলাম না। আমি মানসিকভাবে ভেঙে গিয়েছিলাম। নির্বাচন শেষ হয়েছে, আমি চলে এসেছি। 

সরে দাঁড়ানোর জন্য কেউ কোনো চাপ বা ভয়ভীতি দেখিয়েছে কি না, জানতে চাইলে স্ত্রী মেহেরুননিছা মেহরীন তাকে থামিয়ে দেন।

গত ২৭ জানুয়ারি সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আত্মগোপনে যান আবু আসিফ। এরপর তার স্ত্রী মেহেরুন্নেছা আশুগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন। 

আবু আসিফ আহমেদ ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ছিলেন। তিনি আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।


একাত্তর/এসজে

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ছয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামীসহ পাঁচ রাজনৈতিক দলের এসব প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
আসন্ন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ইচ্ছুক সরকারি কর্মকর্তা-কর্মচারী ও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের নিবন্ধন কার্যক্রম আগামী রোববার (২৭ সেপ্টেম্বর) থেকে...
বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির জেলা সভাপতি রেজাউল করিম বাদশা।
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়েছেন মো. নায়েব আলী জোয়ারদার‌। তিনি জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর