পাবনায় সড়কে ঝরলো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাণ

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৪৪ পিএম

পাবনায় সড়ক দুর্ঘটনায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে দশম শ্রেণির এক কিশোর। অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের মালিগাছা নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম রেদোয়ান ইসলাম রূপম (২০)। তিনি পাবনা সদরের পৌর এলাকার গোপালপুর মহল্লার মৃত আব্দুল বাতেনের ছেলে। রূপম ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শেষ বর্ষের ছাত্র ছিলেন।

আহত কিশোরের নাম অমিত হোসেন (১৫)। সে পাবনা পৌর এলাকার মানিক হোসেনের ছেলে। অমিত  স্থানীয় কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।

পাবনা-ঈশ্বরদী-পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিষ কুমার সান্যাল বলেন, ওই দুই জন মোটরসাইকেল যোগে ঈশ্বরদী থেকে পাবনার দিকে আসছিলেন। এসময় পাবনা থেকে একটি শিল্প প্রতিষ্ঠান মালবাহী কাভার্ড ভ্যান বিপরীত যাওয়ার পথে মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই জন আহত হন।  

আরও পড়ুন: ঢাকা ওয়াসায় আজগুবি কাণ্ড

তিনি জানান, খবর পেয়েই ঘটনাস্থলে আমাদের ফোর্স গিয়েছে। তবে ততক্ষণে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে একজনের মৃত্যু হয়েছে। তবে অপরজনের অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় চিকিৎসক রামেক হাসপাতালে স্থানান্তর করেছেন। 

ঘটনাস্থল থেকে  কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। তবে চালক ও সহযোগী পালিয়েছেন। এ ঘটনায় পরিবারের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।


একাত্তর/এসি

গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
শ্রমজীবী মানুষকে জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে তাদের টেকসই নিরাপত্তা, মর্যাদা ও দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা আছে।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর