নওগাঁয় ভটভটি-বাইক সংঘর্ষে নিহত এক, আহত এক

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৩৭ পিএম

নওগাঁর বদলগাছিতে গরুবোঝাই ভটভটির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের আরও এক আরোহী। 

শনিবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মাতাজী-হাপানিয়া রোডের ভুবন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে। 

জানা গেছে, নিহত মোটরসাইকেল আরোহীর নাম জাহিদুল ইসলাম (২৩)। তিনি জেলার মহাদেবপুর উপজেলার সারতা এলাকার রুবেল হোসেনের ছেলে। আহত কবির হোসেন আনিস একই এলাকার বাসিন্দা।

বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মোটরসাইকেলযোগে জাহিদুল এবং কবির মহাদেবপুর থেকে মাতাজীর দিকে যাচ্ছিলেন। 

দুর্ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি গরুবোঝাই ভটভটির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী জাহিদুল ইসলাম নিহত হন। 

আরও পড়ুন: হাসপাতালে পাবনা কারাগারের হাজতির মৃত্যু

এসময় মোটরসাইকেলে থাকা কবিরকে উদ্ধার করে স্থানীয়রা নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন।

ওসি আরও জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের পাশাপাশি ভটভটিকে জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। 


একাত্তর/এসজে

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। 
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্র ও ট্রাকসহ আন্তজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) ভোরে সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর