স্ত্রীকে কু-প্রস্তাব, প্রতিশোধ নিতে বন্ধুকে হত্যা

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:০৬ পিএম

সদ্য বিবাহিতা স্ত্রী স্বর্ণা বিশ্বাসকে (১৮) কু-প্রস্তাব দেওয়ার প্রতিশোধ নিতে দুই সহযোগীকে নিয়ে ব্যবসায়ী বন্ধুকে অপহরণ করে হত্যার পর লাশ বস্তাবন্দি করে রাখা হয়। বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করতে নিহতের পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপন দাবি করা হয়েছিলো।

অবশেষে নিখোঁজের পর হত্যাকান্ডের আটদিন পর তথ্য প্রযুক্তির মাধ্যমে চাঞ্চল্যকর এ ঘটনার মূলরহস্য উদ্ঘাটনসহ হত্যাকান্ডের সাথে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে বরিশাল র‌্যাব-৮ এর সদস্যরা। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকারীরা র‌্যাবের কাছে লোকহর্ষক এ ঘটনার বর্ননা করেছেন।

শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল নগরীর রূপাতলীস্থ র‌্যাব-৮ এর সদর দপ্তরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৮ বরিশালের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান। 

লিখিত বক্তব্যে গ্রেপ্তারদের স্বীকারোক্তির বরাত দিয়ে তিনি বলেন, অপহরণের পর হত্যাকরে লাশ বস্তাবন্দি করে রাখা ব্যবসায়ী শাহিন মোল্লা (৩৮) নগরীর ২৫ নং ওয়ার্ডের রূপাতলী এলাকার এমএ খালেক সড়কের বাসিন্দা এমদাদুল হক মোল্লার ছেলে।

শুক্রবার দিবাগত রাতে র‌্যাব-৮ এর সিপিএসসি সিনিয়র এডি মো. রবিউল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে গ্রেপ্তার তিন হত্যাকারী হলো-বরগুনার আমতলী থানার কালীপোড়া গ্রামের রুহুল আমিন মোল্লার ছেলে ইউসুফ মোল্লা, পটুয়াখালীর কলাপাড়া থানার গন্ডামারি গ্রামের রকিবুল ইসলামের ছেলে নাজমুল ইসলাম অমি ও বানারীপাড়ার সোনাহার গ্রামের মিজান শিকদারের ছেলে হামিম শিকদার।

তাদের মহানগরীর এয়ারপোর্ট থানাধীন পশ্চিম ইছাকাঠি, কাশিপুর ও বাকেরগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারেরা জানিয়েছে, একই এলাকায় বসবাসের কারণে ব্যবসায়ী শাহিন মোল্লার সাথে আসামী ইউসুফ মোল্লার বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে শাহীন মোল্লা আসামী ইউসুফ মোল্লার সদ্য বিবাহিতা স্ত্রী স্বর্ণা বিশ্বাসকে কু-প্রস্তাব দেয়। বিষয়টি জানতে পেরে ইউসুফ মোল্লা ভিকটিম শাহিন মোল্লার ওপর ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার পরিকল্পনা করে। সে মোতাবেক ইউসুফ তার বন্ধু গ্রেপ্তার অপর দুই আসামী নাজমুল ইসলাম অমি ও হামিম শিকদারকে নিয়ে গত ২৭ জানুয়ারি রাত নয়টার দিকে কৌশলে শাহীনকে ডেকে নিয়ে যায়। রূপাতলীস্থ কাঠালতলার তালুকদার হাউজিংয়ের প্রথম গলির নাহার ভিলার চতুর্থ তলায় ইউসুফ মোল্লার ভাড়া বাসায় নিয়ে আসামীরা পরস্পরযোগসাজসে শাহীন মোল্লার গলায় রশি পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। পরবর্তীতে শাহীনের লাশ বস্তাবন্দি করে গুম করার জন্য বাথরুমের ফলস্ ছাদের উপরে রেখে ফলস্ ছাদের দরজা আঠা দিয়ে বন্ধ করে দেয়।

সূত্রমতে, ব্যবসায়ী শাহীন মোল্লার নিখোঁজের ঘটনায় গত ৩০ জানুয়ারি বরিশাল কোতয়ালী মডেল থানায় তার স্বজনরা একটি সাধারণ ডায়েরী করেন। পাশাপাশি গত ৩১ জানুয়ারি শাহীনের বোন শিরিন আক্তার মুন্নি তার নিখোঁজ ভাইয়ের সন্ধান পেতে র‌্যাব-৮ এর সহযোগীতা চেয়ে একটি আবেদন করেন। এরইমধ্যে বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করতে গত ২ ফেব্রুয়ারী আসামীরা শাহীনের পরিবারের কাছে মোবাইল ফোনের মাধ্যমে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এমতাবস্থায় র‌্যাব-৮’র সদস্যরা তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামীদের অবস্থান সনাক্ত করে শুক্রবার দিবাগত রাতভর অভিযান চালিয়ে মূলরহস্য উদ্ঘাটন করতে সক্ষম হন। 

পাশাপাশি বস্তাবন্দি করে গুম করে রাখা ব্যবসায়ী শাহীন মোল্লার লাশ উদ্ধার করা হয়। 

এ ঘটনায় গ্রেপ্তার আসামীদের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


একাত্তর/এআর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রখ্যাত লেখক ড. নাহিদা বেগম এবং কেএম ফিরোজ শাহরিয়ারের একমাত্র ছেলে স্কুলছাত্র ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) মরদেহ উদ্ধারের পর এক...
বঙ্গোপসাগরে সৃষ্ট তীব্র বৈরী আবহাওয়ার জেরে সুন্দরবনে আশ্রয় নিয়ে শেষ রক্ষা হলো না জেলেদের। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালারচরের নারকেলবাড়িয়া ও কালামেয়া বনাঞ্চল থেকে সশস্ত্র বনদস্যু ‘বড়...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিআইডি পরিচয়ে এক যুবককে অপহরণের চেষ্টার সময় চার পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
পূর্ব সুন্দরবনে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী একটি ট্রলারসহ ১২ জেলেকে অপহরণ করেছে। মঙ্গলবার (১৯ মে) দিবাগত গভীর রাতে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ফুসফুসেরচর এলাকার নদী থেকে তাদের অপহরণ করা হয়। অপহৃত...
দেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমাগত অবনতি অব্যাহত রয়েছে। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর