রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে তরুণের মৃত্যু

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৩৯ পিএম

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুরে ট্রেনে কাটা পড়ে এক তরুণের মৃত্যু হয়েছে। 

বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত তাপস সরকার (৩০) জামালপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের তপন সরকারের ছেলে। তিনি ফরিদপুর শহরের একটি বেসরকারি ক্লিনিকে চাকরি করতেন।

স্থানীয়রা জানান, রাজবাড়ী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী লোকাল ট্রেন নলিয়াগ্রাম ষ্টেশন ছেড়ে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার সীমানার মির্জাপুর গ্রামে প্রবেশ করলে তাপস সরকার ট্রেনে কাটা পড়েন। 

আরও পড়ুন: জয়পুরহাটে ৯২ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার তিন

রাজবাড়ী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমনাথ বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাপস সরকার ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।  


একাত্তর/এসজে

রাজবাড়ীতে নিখোঁজ হওয়ার মাত্র এক দিন পরএক কলেজছাত্রের হাত-পা বাঁধা ও দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই যুবককে শ্বাসরোধ বা আঘাত করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দিয়ে আলামত ও পরিচয় গোপনের...
রাজবাড়ীর দৌলতদিয়া সাত নম্বর ফেরিঘাটের পন্টুনে বেপরোয়া গতিতে বাস চালিয়ে পকেট ফেরির র‌্যাম্পের শিকল ছিঁড়ে পদ্মা নদীতে ফেলে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এই মামলায় এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসচালক,...
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যাওয়া যাত্রীবাহী বাসটি উদ্ধার করা হয়েছে।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে গেছে।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর