সিগারেট থেকে ঘরে আগুন, ঘুমের মধ্যে পুড়ে মৃত্যু

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১১:২৭ এএম

গোপালগঞ্জে বসতঘরে লাগা আগুনে পুড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে টিনের ঘর। সেই সাথে তার দুটি গরুরও মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) গভীর রাতে গোপালগঞ্জ সদর উপজেলার কেকানিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত মুকুল শেখ (৩৫)  সদর উপজেলার কেকানিয়া গ্রামের আক্তার আলী শেখের ছেলে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার নাজমুল ইসলাম জানান, তারা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। কিন্তু ততক্ষণে ঘরের মধ্যে ঘুমিয়ে থাকে বাড়ির মালিক মুকুল শেখ আগুনে পুড়ে নিহত হন। এসময় ঘরের একপাশে থাকা দু’টি গরুও মারা যায়।

এলাকাবাসীর বরাত দিয়ে তিনি আরও জানান, ওই ব্যক্তি প্রচুর পরিমাণে ধূমপান করতেন। ফেলে দেয়া সিগারেটের অবশিষ্টাংশ থেকে আগুন লেগে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: বিয়ের বছর না ঘুরতেই উদ্ধার কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ

ফায়ার সার্ভিস নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। নিহত ওই ব্যক্তি একাই ঘরে থাকতেন বলে জানিয়েছে তারা। 


একাত্তর/এসজে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরের বারান্দার সিঁড়ি থেকে ফণা তোলা বিষধর ‘পদ্ম গোখরা’ (Monocled Cobra) সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কালিঘাট পোস্ট অফিস সংলগ্ন চা...
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে লিফটের কন্ট্রোলরুমে লাগা আগুনের ঘটনা ঘিরে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে পদদলিত হয়ে শিশুসহ অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। 
লক্ষ্মীপুরের রায়পুরে এক মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে নিজ ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই আগুনে ১১টি বসতঘর ও ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে নিঃস্ব হয়ে পড়েছে একাধিক পরিবার,...
নেত্রকোণার কলমাকান্দায় একটি বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ছয়টি কাপড়ের দোকান। তবে আগুনের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট...
ব্যবস্থাপনার নানা ত্রুটি, আবাসন ও পরিবহন সংকট এবং বিরূপ আবহাওয়ার রক্তচক্ষু উপেক্ষা করেই শনিবার থেকে জাপানের নাগোয়ায় আনুষ্ঠানিকভাবে পর্দা উঠছে এশিয়ার বৃহত্তম ক্রীড়াযজ্ঞ এশিয়ান গেমসের। দীর্ঘ ৩২...
ভারতের পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের ঠিক মুখেই নাটকীয় রাজনৈতিক মোড়! সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস প্রার্থীকে সমর্থনের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরের বারান্দার সিঁড়ি থেকে ফণা তোলা বিষধর ‘পদ্ম গোখরা’ (Monocled Cobra) সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কালিঘাট পোস্ট অফিস সংলগ্ন চা...
রাজধানীর কদমতলীতে গৃহবধূ ইয়ানুর বেগমকে (২৫) গলা কেটে নৃশংসবাবে হত্যার পর খাটের নিচে লাশ লুকিয়ে রেখে পালিয়েছেন তার স্বামী জুয়েল। শুক্রবার দুপুরে খবর পেয়ে কদমতলী থানা পুলিশ বাসার খাটের নিচ থেকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর