টুঙ্গিপাড়া থানায় নজিরবিহীন হামলা, ভাঙচুর ও আগুন

মাইকে ঘোষণা দিয়ে ঘেরাও

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ পিএম

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় আকস্মিক হামলা, ব্যাপক ভাঙচুর এবং আগুনের মতো চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। আটক দলীয় নেতাকর্মীদের জোরপূর্বক ছিনিয়ে নেয়ার উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এই নজিরবিহীন তাণ্ডব চালান। মঙ্গলবার সন্ধ্যার পর থেকে শুরু হওয়া এই দফায় দফায় সংঘর্ষ ও সহিংসতায় পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার শহরজুড়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সংঘটিত বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছিল টুঙ্গিপাড়া থানা পুলিশ। এর ধারাবাহিকতায় মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বর ও এর আশপাশ থেকে নিষিদ্ধ সংগঠনের আরও কয়েকজন নেতাকর্মীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করে। এই খবর ছড়িয়ে পড়ার পর পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

আটক নেতাকর্মীদের দ্রুত থানা থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য এলাকার বিভিন্ন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজনকে জড়ো করা হয়। এরপর লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একটি বিশাল মিছিল নিয়ে টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রথমে বাধা দেয় এবং আত্মরক্ষার্থে টিয়ারশেল, ছররা গুলি, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। তবে পুলিশের বাধা উপেক্ষা করে হামলাকারীরা তীব্র আক্রমণ চালায় এবং একপর্যায়ে পুলিশের একটি অংশ পিছু হটতে বাধ্য হয়।

সুযোগ বুঝে আক্রমণকারীরা টুঙ্গিপাড়া থানার ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায় এবং থানা চত্বরে রাখা পুলিশের বেশ কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, হেলমেট পরিহিত হামলাকারীরা দেশীয় অস্ত্র হাতে থানার ভেতরে ভাঙচুর চালাচ্ছেন এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিচ্ছেন। এ সময় এইচ এম রুবেল ফরাজী নামের এক ব্যক্তিকে ফেসবুকে লাইভ করে বলতে শোনা যায়, “আমরা কিছু সময়ের মধ্যে থানা জ্বালিয়ে দেব।” লাইভে তিনি আরও জানান যে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়লেও তাঁরা আগুন জ্বালিয়ে তা প্রতিহত করার চেষ্টা করছেন এবং কোনো অবস্থাতেই পিছু হটবেন না।

সহিংসতা ও অগ্নিসংযোগের এই ঘটনায় পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি এতটাই অবনতি ঘটে যে টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা এসকেন্দার শেখ জানান, টুঙ্গিপাড়া থানা, চৌরঙ্গীর মোড় ও বাঁশবাড়িয়া এলাকায় বিভিন্ন স্থানে আগুন লাগার খবর পেলেও পর্যাপ্ত নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর কড়া পাহারার অভাবে তাঁদের কর্মীরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি। পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হলেই কেবল ফায়ার সার্ভিস উদ্ধার ও আগুন নেভানোর কাজে অংশ নিতে পারবে বলে জানানো হয়।

এদিকে ঘটনার বিষয়ে রাতে পুলিশ সদর দপ্তরের উপমহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ আবু সুফিয়ান গণমাধ্যমকে জানান, টুঙ্গিপাড়া থানা দুর্বৃত্তদের দ্বারা ঘেরাও হওয়ার খবর পাওয়ার পর থেকেই পুলিশ সদর দপ্তর সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও খোঁজখবর নিচ্ছে। অন্যদিকে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র কামারুন্নুমিরা নিশ্চিত করেন যে টুঙ্গিপাড়া থানায় হামলা চালিয়ে যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এই বর্বরোচিত হামলা ও নাশকতার সঙ্গে জড়িতদের শনাক্ত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

একাত্তর/এআরএস
আগামী ১৯ নভেম্বরের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে রীতিমতো দুর্গে পরিণত করা হচ্ছে গোপালগঞ্জকে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে...
গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা...
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুটি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ...
গোপালগঞ্জে একের পর এক ১০টি যানবাহনের সংঘর্ষ হয়েছে। এতে এক বিএনপি নেতা নিহত ও অন্তত ৩০ জনকে হাসপাতালে ভর্তিসহ বহু মানুষ আহত হয়েছেন। দুর্ঘটনার কবলে পড়া যানবাহনগুলোর মধ্যে গোপালগঞ্জ-১ আসনের এমপি...
চলতি মাসের মধ্যেই দে তৈরি পোশাক শ্রমিকদের জন্য নতুন মজুরি ঘোষণা করা অত্যন্ত প্রয়োজন বলে মন্তব্য করেছেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র সভাপতি মাহমুদ হাসান খান বাবু। তিনি বলেছেন, গত ১...
মেহেরপুরের মুজিবনগরে স্ত্রী তাহমিনা খাতুনকে শ্বাসরোধ করে হত্যার দায়ে শহিদুল ইসলাম নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয়...
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ সাঈদ খোকনকে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানসংশ্লিষ্ট একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাত...
পড়ালেখার পাশাপাশি সমাজ, পরিবেশ ও দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে খেলাধুলা, শিল্প-সংস্কৃতিচর্চা এবং দেশ ও জাতির ইতিহাস সম্পর্কে জানার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর