কক্সবাজারে ইয়াবা মামলায় সাত রোহিঙ্গার যাবজ্জীবন

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:০৮ পিএম

কক্সবাজারে ইয়াবাপাচার মামলায় মিয়ানমারের সাত রোহিঙ্গা নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। 

রোববার (১২ ফেব্রুয়ারি) বেলা তিনটায় জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈলের আদালত এ রায় দিয়েছেন। 

কক্সবাজারের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম জানান, সাজা পাওয়া আসামিরা হলেন- এম বেলাল হোসেন, ইয়ার মোহাম্মদ, জয়নাল হোসেন, জাকির হোসেন, মঞ্জুর আলম, আব্দুর রহমান ও মো. জাকির হোসেন।

তারা সবাই মিয়ানমারের রাখাইন রাজ্যের আকিয়াব জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

মামলা নথির বরাতে ফরিদুল আলম বলেন, গত ২০২০ সালের এক ডিসেম্বর মধ্যরাতে বঙ্গোপসাগরে টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ উপকূলবর্তী গভীর সাগরে মাদকের বড় একটি চালান আসে। খবর পেয়ে অভিযান চালায় কোস্টগার্ড। 

এক পর্যায়ে শাহপরীর দ্বীপ থেকে অনন্ত সাত থেকে আট নটিক্যাল মাইল দূরবর্তী সাগরে সন্দেহজনক একটি মাছ ধরার ট্রলার দেখতে পেয়ে কোস্টগার্ড সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। কিন্তু ট্রলারে থাকা লোকজন পালানোর চেষ্টা চালায়। পরে ধাওয়া দিয়ে ট্রলার থামিয়ে সাত জনকে আটক করা হয়। এসময় ট্রলারে তল্লাশি করে দুই লাখ ৮০ হাজার ইয়াবা পাওয়া যায়।

আরও পড়ুন: সুন্দরবন থেকে মৃত বাঘ উদ্ধার

এ ঘটনায় পরদিন কোস্টগার্ড টেকনাফ স্টেশনের সদস্য এমএ ইসলাম বাদি হয়ে আটকদের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা দায়ের করেন।

পরে গত ২০২১ সালের ২৭ অক্টোবর মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন। এরপর গত বছর ২৫ ফেব্রুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করেন।

আইনজীবি ফরিদুল জানান, রায় ঘোষণাকালে মামলার সব আসামি আদালতে উপস্থিত ছিলেন। 


একাত্তর/এসি

জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি অপহরণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ বছর আগে সংঘটিত এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে আদালত। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার পাশে রয়েছে উল্লেখ করে সমাজের বিত্তবানদেরও বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর