রহিমা বেগমকে ‘অপহরণ’

মা-বোনসহ মরিয়ম মান্নানের বিরুদ্ধে মামলার সুপারিশ

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৫৫ পিএম

বহুল আলোচিত মরিয়ম মান্নানের মায়ের অপহরণ মামলায় খুলনার মহানগর হাকিম আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের মায়ের অপহরণের মিথ্যা মামলা করেছিলেন, এই মর্মে রহিমা বেগম, মরিয়ম মান্নান, এবং আদুরী আক্তারের বিরুদ্ধে আদালতে মামলার সুপারিশ করেছে পিবিআই।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পিবিআই পুলিশ সুপার মুশফিক আহমেদ। 

তিনি জানান, তদন্তে রহিমা বেগমকে অপহরণের কোনো প্রমাণ পাওয়া যায়নি, বরং জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষকে ফাঁসাতে অপহরণের নাটক সাজানোর প্রমাণ মিলেছে। এ কারণে রহিমা বেগম এবং তার দুই মেয়ে মরিয়ম মান্নান ও মামলার বাদী আদুরী আক্তারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ এবং অপহরণের মামলায় জেল খাটা পাঁচ আসামিকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে।

রহিমা বেগম এবং তার দুই মেয়ে এ ব্যাপারে কোনো কথা বলতে রাজি হননি। এ ঘটনায় জেল খাটা হেলাল শরীফ, গোলাম কিবরিয়া ও তার ভাই মো. মহিউদ্দিন জানান, মিথ্যা মামলায় তাদের জেল খাটতে হয়েছে। যারা এ নাটক সাজিয়েছিল, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। 

উল্লেখ্য, গত বছরের ২৭ আগস্ট খুলনা নগরীর মহেশ্বরপাশার বাড়ি থেকে রহিমা বেগম ‘নিখোঁজের পর তার মেয়ে মরিয়ম মান্নানসহ পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলন, মানববন্ধন, পোস্টারিং ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। মাকে ফিরে পেতে মরিয়ম মান্নানের আহাজারি ভাইরাল হয়।

আরও পড়ুন: কুয়াকাটা সৈকতে তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার

এক পর্যায়ে ময়মনসিংহের ফুলপুর থানা পুলিশ তার মায়ের মরদেহ উদ্ধার করেছে দাবি করে মরিয়ম ফেসবুকে পোস্ট দেন। কিন্তু ২৪ সেপ্টেম্বর খুলনার দৌলতপুর থানা পুলিশ ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার সৈয়দপুর গ্রামের আবদুল কুদ্দুসের বাড়িতে স্বেচ্ছায় আত্মগোপনে থাকা রহিমাকে উদ্ধার করে।


একাত্তর/এসজে

রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক গণপতি চক্রবর্তী এবং তার পরিবারের চার সদস্যের নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রংপুর।
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার উপকূল থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় পাঁচ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন ছয়জন।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে জুমার নামাজ পড়তে গিয়ে মোহাম্মদ স্বপন (২২) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। তিনদিন পেরিয়ে গেলেও এখনও তার সন্ধান মেলেনি।
সাভারের আশুলিয়া মডেল টাউন এলাকা থেকে ৩৮ টুকরা হাড় ও কঙ্কাল উদ্ধারের লোমহর্ষক ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর