শেরপুরে তক্ষকসহ তিনজন গ্রেপ্তার

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৩৬ পিএম

শেরপুরের নালিতাবাড়ীতে তক্ষকসহ তিন অবৈধ কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের শেকেরকুড়া গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী বুরুঙ্গা গ্রামের মনির হোসেন (২৭), শেরপুর সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের মোশারফ হোসেন (২৬) ও সদর উপজেলার মুন্সিরচর গ্রামের সাইফুল ইসলাম (২৫)।

পুলিশ সূত্রে জানা যায়, নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের শেকেরকুড়া গ্রামের মৃত ইসহাকের ছেলে আবদুল মালেকের বাড়িতে মূল্যবান বন্যপ্রাণী তক্ষক কেনা-বেচার উদ্দেশ্যে তিন ব্যক্তি একত্রিত হয়েছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানা পুলিশের এসআই রিপন চন্দ্র সরকার সঙ্গীয় ফোর্সসহ ওই বাড়িতে অভিযান চালায়।

image


এসময় মনির হোসেন, মোশারফ হোসেন ও সাইফুল ইসলামকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি তক্ষক উদ্ধার করা হয়।

আরও পড়ুন: দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ়: ধর্ম প্রতিমন্ত্রী

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, গ্রেপ্তারকৃত তিন কারবারির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করার পর মঙ্গলবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


একাত্তর/আরএ

শেরপুরে কালোবাজারে ১৪ কোটি টাকার সার বিক্রির অভিযোগে কৃষি কর্মকর্তার দায়ের করা মামলায় ১০ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) ডিলারসহ ১৫ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। 
একটুখানি খাবারের আকুতি নিয়ে স্ত্রীকে জড়িয়ে ধরে কাঁদছিলেন ৮০ বছরের বৃদ্ধ সাজু শেখ। বয়স আর দারিদ্র্যের ভারে কুপোকাত শরীর, অথচ চোখের সামনে শয্যাশায়ী স্ত্রীর চিকিৎসা তো দূরের কথা, দুবেলা দুটো অন্ন...
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর