চার কোটি টাকার বিষ্ণু মূর্তি পাচার মামলায় দুই জনের কারাদণ্ড

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:০৬ পিএম

চার কোটি টাকা মূল্যের ৪০ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি পাচার মামলায় দুই ব্যক্তিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে মাদারীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক লায়লাতুল ফৌরদৌস এ রায় দেন। এসময় আদালতে মূল হোতা উপস্থিত থাকলেও পলাতক রয়েছে তার সহযোগী।

মামলার বিবরণে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ এর একটি চৌকস দল ২০১৪ সালের ২৪ অক্টোবর মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দ্রপুর উত্তরকান্দি এলাকায় আজিজুল হক ভূঁইয়ার বাড়ি থেকে একটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করে। যার আনুমানিক মূল্য চার কোটি টাকা এবং ওজন ৪০ কেজি।

এসময় আজিজুল হক ভূঁইয়া ও তার সহযোগী মনিরুজ্জামান ওরফে টুকু ফরাজীকে আটক করা হয়।

পরের দিন ২৫ অক্টোবর দুই জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন র‌্যাবের ডিএডি আব্দুর রাজ্জাক। এই ঘটনায় ২০১৫ সালের ৩১ জুলাই দুই জনকে দোষী করে চার্জশীট দেন সদর থানার এসআই সিরাজুল ইসলাম।

আরও পড়ুন: শেরপুরে তক্ষকসহ তিনজন গ্রেপ্তার

মাদারীপুর জজ কোর্টের পিপি সিদ্দিকুর রহমান সিং জানান, দীর্ঘ শুনানি শেষে দুই আসামীকেই ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়। জরিমানা দিতে ব্যর্থ হলে আরো দুই মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। রায়ে মামলার সরকারী কৌশলী সন্তোষ প্রকাশ করেন।


একাত্তর/আরএ

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও ভোগ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের এক লাখ টাকা জরিমানা,...
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের মোবারকদী এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে পুলিশ।
মাদারীপুরে স্কুল ফিডিং প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের জন্য খাবার সরবরাহে অনিয়মের অভিযোগে সরবরাহকারী প্রতিষ্ঠান সমতা ট্রেডার্সের দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
গ্রামবাংলার ঐতিহ্য, সংস্কৃতি আর ক্রীড়া চর্চার এক অনন্য মিলনমেলায় পরিণত হয় মাদারীপুরের ছিলারচর।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর