গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় দুই বাইক আরোহী নিহত

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৫৫ পিএম

গাইবান্ধায় ট্রাকের ধাকায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে জেলার সাঘাটা উপজেলার ভরতখালি ইউনিয়নের কুকরারহাট নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের কুমারগাড়ী গ্রামের ছবেদ আলী প্রধানের ছেলে ওয়াহেদ আলী (৫২) ও ফুলছড়ি উপজেলার উদাখালী গ্রামের শাহজাহান জাহিদ।

সাঘাটা থানার অফিসার ইনচার্জ রাজু সরকার জানান, সাঘাটা থেকে ছেড়ে আসা একটি দ্রুতগতির ড্রাম ট্রাক ওই স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হন। পরে ওয়াহেদ আলীকে ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। অপর আরোহী  শাহজাহান জাহিদকে গাইবান্ধা জেলা হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেতে শিশুর লাশ, সন্দেহ ধর্ষণে হত্যা

ওসি আরও জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। এসময় স্থানীয়রা অন্য একটি বালুবাহী ট্রাক আটক করলে পরিস্থিতি উত্তেজনকার হয়। পরে সেই ট্রাকটি থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের পরিবার অভিযোগ করলে মামলা নেওয়া হবে।


একাত্তর/এসি

গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
রংপুরের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর চার খুনের ঘটনাটি তাৎক্ষণিক বা মাদকের জেরে কোনো দুর্ঘটনা নয়, বরং এটি সম্পূর্ণ সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড। রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর