শ্রীপুরে নির্মানাধীন ছাদ ধসে দুই শ্রমিক নিহত

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৫৬ পিএম

গাজীপুরের শ্রীপুরে একটি পোশাক কারখানার নির্মাণাধীন ছাদ ধসে দুই নির্মাণ শ্রমিক নিহত ও আরও পাঁচজন আহত হয়েছেন। 

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি এলাকার হ্যামস গার্মেন্টস নামের এক পোশাক কারখানায় এ ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত শ্রমিকরা হলেন লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার কাশিরাম গ্রামের কান্দু মিয়ার ছেলে আরিফুল ইসলাম (২৮) ও দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার নানিয়াটিকা গ্রামের রজনী চন্দ্রের ছেলে শ্রী মুকুল চন্দ্র।

স্থানীয়রা জানায়, নিহত আরিফুল কারখানার ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিক এবং মুকুল চন্দ্র নির্মাণাধীন ছাদের রড বাধাইয়ের কাজ করছিলেন। এছাড়া গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন নির্মাণ শ্রমিক মো. মামুন মিয়া (২৮)। তিনি কুড়িগ্রাম জেলার কাচাকাটা উপজেলার বকুলতলা গ্রামের কাছু মিয়ার ছেলে। তাৎক্ষণিকভাবে অন্য আহত শ্রমিকদের পরিচয় জানা যায়নি।

ওই কারখানার নির্মাণ শ্রমিক সজিব আহমেদ জানান, নির্মাণাধীন ভবনের একতলার ছাদ ধসে পড়ে কয়েকজন শ্রমিক চাপা পড়েন। 

আরও পড়ুন: ফতুল্লায় বসতঘরে আগুন লেগে ঘুমন্ত নারীর মৃত্যু

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক বিজয় মালাকার জানান, এখন পর্যন্ত একজনকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে। অপর একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছেন।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, এখন পর্যন্ত দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ধসে পড়া ছাদের নিচে তল্লাশি কাজ চলছে।


একাত্তর/জো

গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর