স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, প্রাণ গেলো স্বামীর

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:১৬ পিএম

রাজবাড়ীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় মাহাদী হাসান (২৬) নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী হাবিবা খাতুন (২০)।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার নিমতলা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত মাহাদী হাসান যশোর জেলার শার্শা থানার আমলা গ্রামের মাওলানা নজরুল ইসলাম হেলালীর ছেলে ও ঢাকা ইয়ারপোর্ট এলাকার একটি হাফেজিয়া মাদ্রাসায় শিক্ষকতা করতেন। 

আরও পড়ুন: রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রে আবার উৎপাদন শুরু

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে মোটরসাইকেল যোগে স্বামী-স্ত্রী ছুটিতে গ্রামের বাড়ি ফিরছিলেন। নিমতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর পড়ে যান তারা। এতে স্বামী-স্ত্রী মারাত্বক আহত হন। তাদেরকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মাহাদী হাসানকে মৃত ঘোষণা করেন।

রাজবাড়ীর আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো: তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এরমধ্যে মাহাদী হাসান ফরিদপুর হাসপাতালে মারা গেছেন এবং তার স্ত্রী আহত অবস্থায় ভর্তি রয়েছেন। মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।


একাত্তর/আরবিএস  

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর