মাদক সেবনে বাধা দেয়ায় মুরগীর খামারে আগুন

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:০০ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক সেবনে বাধা দেয়ায় কলেজ পড়ুয়া এক শিক্ষার্থীর মুরগীর খামারে আগুন দিয়ে খামারসহ সেখানে থাকা দুই হাজার মুরগীর বাচ্চা পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। 

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণবাগ এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর অভিযোগ করতে গেলে থানা পুলিশের সহায়তা পাচ্ছেন না বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।

মুরগীর খামারের মালিক শান্ত সরকার জানান, তিনি সরকারী মুড়াপাড়া কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। বাবা পরিত্যাগ করায় শান্তসহ তার মা দক্ষিনবাগ এলাকায়  একটি নির্জন স্থানে ৪ শতাংশ জমিতে বসবাস করে আসছিলেন। এনজিও থেকে ঋণ নিয়ে সেখানে সেমিপাকা টিনের দোচালা ঘরে পোল্ট্রি ফার্ম গড়ে তোলেন শান্ত। খামারের আয় থেকে তিনি তার লেখাপড়াসহ মায়ের ভরণপোষণ করতেন।

শান্ত আরও জানান, দীর্ঘদিন ধরে তাদের বসত ঘরের পাশে একটি ছোট ঘরে স্থানীয় রমন সরকার, সাইফুল ও শাহীন নিষেধ করা সত্ত্বেও প্রতিনিয়ত মাদক সেবন করে আসছেন। মাদক সেবনে বাধা দেয়ায় বিভিন্নভাবে তারা শান্ত ও তার মাকে হুমকি দেয়। এদিকে গত বুধবার মাদক সেবনের ঘরটি শান্ত বন্ধ করে দেয়ায় ক্ষিপ্ত হন ওই তারা। এর জেরে বৃহস্পতিবার রাতে তারা মুরগীর খামারে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ করেন শান্ত। 

স্থানীয়রা জানান, খামারে আগুন দেখে শান্ত ও তার মা চিৎকার করলে আশেপাশের লোকজন এসে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে পুড়ে খামারে থাকা দুই হাজার মুরগী পুড়ে ছাই হয়ে যায়। এতে কমপক্ষে ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি খামার মালিকের। 

এদিকে, থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করলেও পুলিশ কোন সহায়তা করছে না বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত খামার মালিক শান্ত ও তার পরিবারের লোকজন। উল্টো আসামিদের পক্ষ নিয়ে তাদেরকে পুলিশ হয়রানি করছে বলেও অভিযোগ করেন তারা।

আরও পড়ুন: অধ্যক্ষকে লাঞ্ছনার অভিযোগে শিক্ষার্থীদের টোলপ্লাজা অবরোধ

তবে এ অভিযোগ অস্বীকার করে রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) আতাউর রহমান জানান, অভিযোগের তদন্ত চলছে। তদন্ত পরবর্তী ঘটনার সত্যতা পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।


একাত্তর/জো 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন  সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং এ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর