ট্রাকের পিছনে অ্যাম্বুলেন্সের ধাক্কা, চালক নিহত

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৫৭ পিএম

বাগেরহাটের মোংলায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে দ্রুতগতির একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে অ্যাম্বুলেন্স চালকের মৃত্যু হয়েছে এবং  আহত হয়েছেন অ্যাম্বুলেন্সে থাকা শিশুসহ তিনজন।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাতটার দিকে মোংলা বন্দর শিল্প এলাকার ফাইভ রিংস সিমেন্ট ফ্যাক্টরি সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে,  নিহত চালক হারেজ মিয়া (৩৫) যশোর সদরের ভেকুটিয়া এলাকার খন্দকার আমির হোসেনের ছেলে। তিনি খুলনার বৈকালীতে বসবাস করতেন। আর অ্যাম্বুলেন্সটি খুলনা আদদ্বীন হাসপাতালের।

মোংলা ইপিজেড ফায়ার সার্ভিস ইউনিটের সিনিয়র ষ্টেশন অফিসার মো. আরবেজ আলী জানান, খুলনা থেকে ছেড়ে আসা মোংলাগামী অ্যাম্বুলেন্সটি সকাল সাতটার দিকে ফাইভ রিংস সিমেন্ট ফ্যাক্টরির সামনে সাইড করে রাখা গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যান চালক। সকাল আটটার দিকে নিহত চালকের মরদেহ উদ্ধার করে মোংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

তিনি আরও জানান, ওই অ্যাম্বুলেন্সে থাকা শিশুসহ তিনজন কমবেশি আহত হয়েছেন। তাদের সেখান থেকে দ্রুত উদ্ধার বন্দর হাসপাতালে ভর্তি করা হয়। তবে আহতদের শারীরিক অবস্থা তেমন গুরুতর নয় বলেও জানান তিনি। 

আরও পড়ুন: অপহরণের দুইদিন পর তরুণের মরদেহ উদ্ধার

মোংলা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাদিউজ্জামান বলেন, দুর্ঘটনাটি রাস্তার পাশে ঘটায় মোংলা-খুলনা মহাসড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থল থেকে মরদেহ পুলিশ হেফাজতে নিয়ে নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।


একাত্তর/জো 

বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
পূর্ব সুন্দরবন থেকে অপহৃত হওয়ার তিন দিন পর মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন পাঁচ জেলে। বুধবার (১৭ জুন) সকালে বনদস্যুদের কবল থেকে তারা ছাড়া পান। তবে মুক্তি পেয়ে ফিরে আসা জেলেদের মধ্যে একজন দস্যুদের মারধরে...
বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী (রহ.) মাজারের দিঘীতে কুমিরের আক্রমণের শিকার হয়ে নিখোঁজ হওয়া আট বছর বয়সী শিশু ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়েছে।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর