কক্সবাজারে হোটেলে নারী হত্যায় অভিযুক্ত চট্টগ্রামে গ্রেপ্তার

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:০৮ পিএম

কক্সবাজারের আবাসিক হোটেলে নারী হত্যার ঘটনায় অভিযুক্ত মো. মোস্তাফিজুর রহমানকে চট্টগ্রামে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। 

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) চট্টগ্রামের হাটহাজারী থানার চৌধুরীহাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বাগেরহাট সদরের বাসিন্দা মোস্তাফিজকে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে র‍্যাব-৭ এর চাঁন্দগাও অফিসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে র‍্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব আলম জানান, গত ১৪ ফেব্রুয়ারি স্বামী-স্ত্রী পরিচয়ে ভুক্তভোগী নারীকে নিয়ে কক্সবাজারের এক আবাসিক হোটেলে ওঠেন আসামী মোস্তাফিজ। ১৫ ফেব্রুয়ারি হোটেলে অবস্থানকালীন সময়ে বাকবিতণ্ডার একপর্যায়ে ওই নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা যায়। পরে মরদেহ ফেলে হোটেল থেকে পালিয়ে যায় মোস্তাফিজ।

নিহত নারীর ফিঙ্গারপ্রিন্ট যাচাই করে কোন তথ্য পাওয়া যায়নি জানিয়ে র‍্যাব-৭ অধিনায়ক জানান, মাদক কারবারে জড়িত আসামি মোস্তাফিজ যৌনসঙ্গের পাশাপাশি নারীদের বিভিন্ন রকম অবৈধ কাজে ব্যবহার করত। মোস্তাফিজের বিরুদ্ধে ঢাকাসহ বিভিন্ন জায়গায় মামলা আছে এবং এর আগে পাঁচবার তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন: অটোচালককে গলাকেটে হত্যা করে অটোরিকশা ছিনতাই

এদিকে, নিহত ওই নারীর কোন অভিভাবক পাওয়া না যাওয়ায় তাকে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে অজ্ঞাতপরিচয় হিসেবে দাফন করা হয়েছে বলেও জানান এই র‍্যাব কর্মকর্তা। 


একাত্তর/জো 

কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
কক্সবাজারে ছুটির আনন্দ নিমেষেই বিষাদ! পরিবারের সবাইকে নিয়ে আনন্দময় ছুটি কাটাতে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন মো. আশিকুল ইসলাম। সাথে ছিলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান...
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন একটি রিসোর্টে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠ ও বাঁশের তৈরি টুপটুপ রিসোর্টে লাগা এই আগুনে পুড়ে এখন পর্যন্ত ১০ জন...
কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকত সংলগ্ন পাটোয়ারটেক এলাকায় মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠের তৈরি একটি রিসোর্ট ও রেস্তোরাঁয় এক ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় এ পর্যন্ত কমপক্ষে ছয়জন...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর