মান্তা সম্প্রদায়ে উন্নয়ন দেখে গেলেন মন্ত্রিপরিষদ সচিব

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:০২ পিএম

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছেন নৌকায় করে ভেসে বেড়ানো মান্তা সম্প্রদায়। সেই সম্প্রদায়ের মানুষগুলো কেমন আছেন এবার তা সরেজমিন দেখে গেলেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। খোঁজও নিয়েছেন ঘরে ঘরে গিয়ে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্প ঘুরে দেখে তিনি।

এসময় মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের বলেন, বাংলাদেশে অনেক উন্নয়ন হচ্ছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেই উন্নয়ন মান্তা সম্প্রদায় পর্যন্ত পৌঁছে গেছে। 

image


তিনি বলেন, প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশে মান্তা সম্প্রদায়ের জন্য মুজিববর্ষের ঘর নির্মাণ করা হয়েছে। সবসময় নদীতে বসবাস করা সম্প্রদায়টির নদী তীরে কোনো ঘরবাড়ি ছিল না। প্রধানমন্ত্রী প্রথম তাদের জন্য এই সুযোগ করে দিয়েছেন। আমরাও এসে দেখলাম কীভাবে একটি ঘরের মালিকানা পেয়ে তাদের জীবন বদলে গেছে। 

তিনি বলেন, সম্প্রদায়টির মানুষ বিদ্যুৎ পেয়েছেন, ঘরে বসে টেলিভিশন দেখছেন। সবার চোখেমুখে আমি আনন্দ দেখেছি। আমি তাদের শিশুদের স্কুলে যাওয়ার তাড়না দেখতে পেয়েছি।  

image


তিনি আরও বলেন, ইতিমধ্যে এই এলাকার এই স্পটের পাশে মান্তা সম্প্রদায়ের জন্য আরও ৩০টি নতুন ঘর নির্মাণের কার্যক্রম শুরু করা হয়েছে। আশা করছি তারা এ বছরের মাঝামাঝি সময়ে নতুন ঘরে উঠবেন। উপকারভোগীরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

ঘর পরিদর্শনের আগে চরমোন্তাজ ইউনিয়নের স্লুইস ঘাট এলাকায়  মুজিববর্ষে পুনর্বাসন করা মান্তা সম্প্রদায়ের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রীপরিষদ সচিব। 

এসময় মান্তা সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, আপনারা কেমন আছেন তা প্রধানমন্ত্রীর নির্দেশে দেখতে এসেছি। ২৯টি পরিবার ইতিমধ্যেই ঘর পেয়েছেন, আরও ৩০টি পরিবারের জন্য ঘর তৈরি হচ্ছে। প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, বাংলাদেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না।

image


আরও পড়ুন: মাংসের বাজার অস্থির, এমন আগে দেখেনি দেশ

সভা শেষে মান্তা সম্প্রদায়ের লোকজনের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল এবং খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।  

উপজেলা প্রশাসনের আয়োজিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগীয় কমিশনার আমিন উল আহসান, পটুয়াখালী জেলা প্রশাসক শরীফুল ইসলাম, রাঙ্গাবালী উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. জহির উদ্দিন আহমেদ, গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন আল হেলাল,  রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সালেক মূহিদ প্রমুখ। 


একাত্তর/এসি

পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
পটুয়াখালীর গলাচিপা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন প্রেসক্লাবটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ‘দৈনিক জনকণ্ঠ’-এর স্টাফ রিপোর্টার প্রবীণ সাংবাদিক শংকর লাল দাশ।...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর