বর পছন্দ না হওয়ায় বাবাকে হত্যাচেষ্টা, তরুণী আটক

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৩০ পিএম

রংপুরের পীরগাছা উপজেলায় বর পছন্দ না হওয়ার বিয়ের অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তা বাবাকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে ফারজানা আখতার শাম্মি নামে এক তরুণীর বিরুদ্ধে। 

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১০টায় এ ঘটনা ঘটে। পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম এ তথ্য জানিয়েছেন।

আহত অবস্থায় ওই পুলিশ কর্মকর্তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর অভিযুক্ত তরুণীকে করা হয়েছে গ্রেপ্তার।

পুলিশ ও আহতের স্বজনরা জানান, নৌবাহিনীতে কর্মরত রংপুর নগরীর তামফাট এলাকার এক ছেলের সঙ্গে তিন মাস আগে ফারজানার বিয়ে রেজিস্ট্রি হয়। আনুষ্ঠানিকভাবে বিয়ের আয়োজন ছিল শুক্রবার। ওইদিন রাত সাড়ে ৯টার দিকে বিয়েতে ফারজানার সম্মতি জানতে চান কাজী। এ সময় বাবার সঙ্গে কথা বলে সম্মতি দেবেন বলে জানান ওই তরুণী। পরে বাবাকে একাকী একটি ঘরে নিয়ে যান। 

সেখানে বাবা-মেয়ে বাগবিতণ্ডায় জড়ান। এক পর্যায়ে ফারজানা তার হাতে থাকা অ্যান্টিকাটার দিয়ে বাবার গলায় আঘাত করে হত্যার চেষ্টা করেন। এ সময় পুলিশ কর্মকর্তার চিৎকারে স্বজনরা এগিয়ে আসেন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফারজানাকে আটক করে। পরে তাকেও পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে পুলিশ পাহারায় চিকিৎসার পর শনিবার দুপুরে তাকে থানায় আনা হয়।

এদিকে, বিয়ে না হওয়ায় বর ও তাদের স্বজনরা বাড়িতে ফিরে যান। এ বিষয়ে বরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনও কথা বলতে রাজি হননি।

ওসি বলেন, ‘ওই পুলিশ কর্মকর্তা নিজেই বাদী হয়ে ফারজানাসহ চার জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন। ওই তরুণী জানিয়েছেন, যে ছেলের সঙ্গে বিয়ে ঠিক করা হয়েছিল তাকে তার পছন্দ হয়নি। এরপরও জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করলে তিনি ক্ষুব্ধ হয়ে ঘটনাটি ঘটিয়েছেন।’

তিনি আরও জানান, শনিবার বিকালে ফারজানাকে আদালতে সোপর্দ করা হয়েছে। তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মামলাটি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।


একাত্তর/এআর

সামান্য বাসভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে এক চরম নৃশংসতার সাক্ষী হলো রংপুরের তারাগঞ্জ। দূরপাল্লার একটি চলন্ত নৈশকোচ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে দুই যাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে বাসের কর্মীদের...
জনগণের বিপক্ষে গিয়ে গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকা যায় না। ৫ আগস্ট বা ৩৬ জুলাইয়ের মাধ্যমে দেশের জনগণ তা বুঝিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।
রংপুরের মিঠাপুকুরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মাটিভর্তি ডাম্প ট্রাকের পেছনে দ্রুতগতির যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। এ মর্মান্তিক দুর্ঘটনায় নারীসহ কমপক্ষে ১৪ জন...
রংপুরে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে পিটুনিতে দুইজন নিহত হয়েছেন। রোববার (২৫ অক্টোবর) ভোরে জেলার গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 
ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের সবচেয়ে বাজে শুরুর ধাক্কা সামলাতে আগামী রোববার (২২ নভেম্বর) অ্যানফিল্ডে চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুলের মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই হাই-ভোল্টেজ ম্যাচ দিয়েই...
বরগুনায় এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের...
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা-ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর