দাওয়াতপত্রে নেতার নাম পরে লেখায় মারধরের অভিযোগ

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৪৬ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ওয়াজ মাহফিলে অতিথি হিসেবে পোস্টার ও দাওয়াতপত্রে নাম নিচে দেয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পেটানোর অভিযোগ উঠেছে কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তার সমর্থকদের বিরুদ্ধে। রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কাঞ্চন বাজারে এ ঘটনা ঘটে।

আহত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ জানান, তিনি স্থানীয় ছাত্তার জুট মিলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তার বাড়ী কাঞ্চন পৌরসভার হাটাব টেক পাড়া এলাকায়। 

আগামী ২৩ ফেব্রুয়ারি হাটাব বর্নানী যুব সংঘ ও এলাকাবাসীর উদ্যোগে টেকপাড়া কবরস্থান উন্নতিকল্পে প্রথম বার্ষিকী ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠান উপলক্ষে তৈরি পোস্টার ও দাওয়াত কার্ড ছাপানো হয়। 

আবুল কালাম আজাদের অভিযোগ, এতে অতিথি হিসেবে কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলির নাম পরে লেখায় ক্ষিপ্ত হয়ে তিনি ও তার সহযোগী বাছির, মতিউর রহমান, লোহা শাহিন, মঞ্জুর আলম, মতিন, খোকনসহ ১০-১২ জন হাতে লোহার রড, লাঠিসোটা ইত্যাদি দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত কাঞ্চন বাজারে ইয়ামিন এর চা-দোকানে সামনে পেয়ে আবুল কালাম আজাদের পথ রোধ করে। এসময় তারা তাকে বেধড়ক পিটিয় গুরুত্বর জখম করে। 

পরে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় শিক্ষকের ছোট ভাই আতাউল করিম বাদী হয়েছে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আরও পড়ুন: পরিচয় মিলেছে গুলশানের আগুনের ঘটনায় নিহত যুবকের

এদিকে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত গোলাম রসুল কলি মুঠোফোনে জানান,  তার সমর্থক মতিনের সাথে শিক্ষকের কথা কাটাকাটি হয়। এসময় একটু হাতাহাতির ঘটনা ঘটে। তবে সাথে সাথে ঘটনার মীমাংসা করা হয়েছে বলে দাবি করেন তিনি। 

নারায়ণগঞ্জ সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) আবির হোসেন জানান, শিক্ষককে মারধরের ঘটনাটি শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


একাত্তর/এসজে 

নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর