পর্যটকদের তুলির আঁচড়ে কুয়াকাটা সৈকতে মৎস্য কন্যা

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩৮ পিএম

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে বালু দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে কাল্পনিক মৎস্য কন্যার ভাস্কর্য।

সোমবার (২০ ফেব্রুয়ারি) সৈকতের ট্যুরিজম পার্ক সংলগ্ন এলাকায় এমন নান্দনিক চিত্র ফুটিয়ে তুলেছেন গাজীপুর থেকে আসা পর্যটক মো. রফিক ও তার বন্ধুরা। সকাল থেকে দুপুর পর্যন্ত সৈকতে ছিলো ভাস্কর্যটি। পরে জোয়ারের পানিতে মুছে যায় এটি।

সৈকতে বালুতে মৎস্য কন্যারূপে ভাস্কর্যটি তৈরি করে স্থানীয় মানুষ ও পর্যটকদের প্রশংসা কুড়িয়েছেন রফিক।

প্রত্যক্ষদর্শী পর্যটকরা জানান, মানুষ এবং মাছের বৈশিষ্ট্য নিয়ে ফুটিয়ে তোলা এই প্রাণীটি দেখতে নারীর মতো। যার আছে কোমর অব্ধি সোনালী চুল। শরীরের উপরিভাগ নারীদের মতো এবং নিচের দিক মাছের মতো লেজযুক্ত। এটি শুধু মাত্র সৈকতে কিছু বালু সরিয়ে এবং কিছু বালু স্থাপন করে তৈরি করা হয়েছে।

image


সকাল থেকেই ভাস্কর্যটি দেখতে ভিড় জমান ভ্রমণে আসা পর্যটকরা।

মৎস্য কন্যার ভাস্কর্য তৈরিকারক পর্যটক রফিক মিয়া জানান, আমি ও আমার বন্ধুরা কুয়াকাটায় বেড়াতে এসেছি। আমাদের আসলে তেমন কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। তবে মাঝে মাঝে ময়ূর, আনারসসহ বিভিন্ন ভাস্কর্য তৈরি করেছি। এখানে শুধুমাত্র আমরা বালু ও একটি কাঠি ব্যবহার করেই এটা করেছি।

ঢাকা থেকে আসা পর্যটক আফরোজা আশা বলেন, খুব সুন্দর এঁকেছেন তারা। দেখতে অবিকল মৎস্য কন্যা। এমন একটি ভাস্কর্য সৈকতে স্থায়ীভাবে উপস্থাপন করা হলে পর্যটকদের কাছে আরো উপভোগ্য হবে।

image


খুলনা থেকে আসা আরেক পর্যটক সজীব আহমেদ বলেন, আমি ভিডিওতে দেখছিলাম মৎস্যকন্যা, আজ বাস্তবে আবার বালুতে আঁকা অবস্থায় দেখতে পেয়ে খুব ভালোই লাগছে। এ কাজটি প্রশংসার দাবি রাখে। তবে কুয়াকাটায় এরকমের একটি স্থায়ী মৎস্য কন্যার ভাস্কর্য থাকলে বেশ ভালোই লাগতো।

আরও পড়ুন: রেল স্টেশন থেকে নবজাতকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

টুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ বলেন, কুয়াকাটা সৈকতে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা গুনের মানুষ আসে। এমনই একজন পর্যটক সমুদ্র কন্যার চিত্র ফুটিয়ে তুলেছে। এটি আসলেই প্রশংসার দাবিদার। অনেকেই দেখছি ছবি তুলছে।


একাত্তর/আরএ

পটুয়াখালীর দশমিনা উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নের ‘বাঁশবাড়িয়া লঞ্চঘাট থেকে রকমান ব্যাপারী বাড়ি পর্যন্ত’ এক কিলোমিটার সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নথিপত্রে পিচঢালা পাকা)...
প্রায় দুই বছর পর পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরের প্রথম টার্মিনালের ৬৫০ মিটার জেটিতে সরাসরি বার্থিং করেছে একটি বিদেশি পণ্যবাহী বড়ো জাহাজ। 
পটুয়াখালীর গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের গুয়াবাড়িয়া এবি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (লাইব্রেরিয়ান) রিনা পারভিনের বিরুদ্ধে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত না থেকেও সরকারি...
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে রাখার ঘটনা ঘটেছে। বুধবার (৭ অক্টোবর) দুপুরের পর থেকে এ সংক্রান্ত কয়েকটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে।...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর