বগুড়ায় মাটি বোঝাই ড্রামট্রাক চাপায় শিশু নিহত

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:০২ পিএম

বগুড়ার শেরপুরের শেরুয়া বটতলা ভবানীপুর আঞ্চলিক সড়কের আন্দিকুমড়া পূর্ব পাড়ায় সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে একটি মাটি বোঝা ড্রামট্রাকের চাকায় পিষ্ট হয়ে ওই শিশুর মৃত্যু হয়।

নিহত শিশু মায়া খাতুন (৫) উপজেলা শাহ বন্দীগী  ইউনিয়নের আন্দিকুমড়া পূর্বপাড়া গ্রামের মিরাজুল ইসলামের মেয়ে।

স্থানীয়রা জানায়, দুপুর ১২টার দিকে বাড়ির পাশে খেলাধুলা করছিলো শিশুটি। এসময় মাকড়খোলা এলাকায় খাজা বাড়িয়া কনস্ট্রাকশনের মালিক আব্দুল খালেকের মাটির পয়েন্টের থেকে মাটি বোঝাই একটি ড্রামট্রাক দ্রুত গতিতে শেরুয়া বটতলা ভবানীপুর আঞ্চলিক সড়ক দিয়ে যাওয়ার পথে আন্দিকুমড়া পূর্ব পাড়া এলাকায় মায়াকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

শেরপুর থানার এসআই মিথুন জানান ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে আইনি প্রক্রিয়া শেষে শিশুটির লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

আরও পড়ুন: ফুল দিতে গিয়ে শ্রমিক লীগের দুই পক্ষের মারামারি, আহত ছয়

উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানা জানান, অবৈধভাবে মাটি খননের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


একাত্তর/আরএ

গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর